সাফিয়া সাথীর সামার ব্রাইডাল কালেকশন: নজর কেড়েছে লাল রং আর রিকশা পেইন্ট
শেয়ার করুন
ফলো করুন

এই উপমহাদেশে সাধারণত শীতকালকে বিয়ের মৌসুম হিসেবে ধরা হয়। এ জন্য ফ্যাশন ডিজাইনাররা ঐ সময়কে লক্ষ্য রেখেই নতুন ব্রাইডাল ওয়্যার কালেকশন লঞ্চ করেন। তবে এবার ব্যতিক্রম ঘটালেন আমাদের দেশের সুপরিচিত ব্রাইডাল ওয়্যার ডিজাইনার সাফিয়া সাথী। এবার তিনি নিয়ে এসেছেন নজরকাড়া ডিজাইনের সামার ব্রাইডাল ওয়্যার কালেকশন।

নজরকাড়া ডিজাইনের সামার ব্রাইডাল ওয়্যার কালেকশন।
নজরকাড়া ডিজাইনের সামার ব্রাইডাল ওয়্যার কালেকশন।
গ্রীষ্মের এই কালেকশনে লালের প্রাধান্য দেখা যায়
গ্রীষ্মের এই কালেকশনে লালের প্রাধান্য দেখা যায়
রয়েছে লাল ব্রাইডাল জামদানি
রয়েছে লাল ব্রাইডাল জামদানি

বর্তমান সময়ে দেশের অন্যতম প্রতিভাবান ফ্যাশন ডিজাইনার হলেন সাফিয়া সাথী। তাঁর পোশাক পরে থাকেন জনপ্রিয় তারকারা। ব্রাইডাল ওয়্যার, পার্টি ওয়্যার বা বিশেষ দিনের জন্য এক্সক্লুসিভ গাউনের ক্ষেত্রে সাফিয়া সাথী এক নির্ভরযোগ্য নাম। এবার গ্রীষ্মে ব্রাইডাল ওয়্যার কালেকশন এনে তিনি বেশ বিচক্ষণতার পরিচয় দিয়েছেন। কারণ, বিয়ের অফিশিয়াল মৌসুম শীত হলেও, গ্রীষ্ম বা বর্ষাকালে কারও বিয়ে থেমে থাকে না।  

টিস্যু ফেব্রিকের এই শাড়ির আবেদনই আলাদা
টিস্যু ফেব্রিকের এই শাড়ির আবেদনই আলাদা
এবার শাড়ি ও লেহেঙ্গা দুইটাতে লাল রং ব্যবহার হয়েছে
এবার শাড়ি ও লেহেঙ্গা দুইটাতে লাল রং ব্যবহার হয়েছে

নতুন কালেকশন নিয়ে হাল ফ্যাশনকে দেওয়া এক্সক্লুসিভ ইন্টারভিউতে সবার আগে রং নিয়ে কথা বলেন সাফিয়া সাথী। কারণ, যখন একজন কনে নিজের বিয়ের পোশাক নিয়ে স্বপ্ন দেখেন তখন মানসপটে সবার আগে রংটাই ভেসে ওঠে। সাফিয়া সাথী বলেন, ‘রঙের ক্ষেত্রে কালেকশনে আমি সব সময় একটা হলেও লাল রঙের পোশাক রাখি। এবার শাড়ি ও লেহেঙ্গা দুইটাতে লাল রং ব্যবহার করেছি।’  

বিজ্ঞাপন

সাফিয়া সাথীর নতুন সংগ্রহের লাল লেহেঙ্গার ছবি ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ ভাইরাল হয়েছে। ছবিতে দেশের জনপ্রিয় অভিনেত্রী নাজিফা তুষিকে ধানখেতের মধ্যে লাল লেহেঙ্গা পরা অবস্থায় দেখা যায়। এই লেহেঙ্গাটি সাফিয়া সাথীর হৃদয়ের খুব কাছাকাছি। কারণ, এটি নকশা করার মধ্য দিয়ে তিনি শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশের ঐতিহ্যবাহী রিকশাচিত্রকে।

নতুন সংগ্রহের লাল লেহেঙ্গার ছবি ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ ভাইরাল হয়েছে
নতুন সংগ্রহের লাল লেহেঙ্গার ছবি ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ ভাইরাল হয়েছে
নিপুণ হাতের কাজে লেহেঙ্গাটির ঘাগরা ও চোলিতে রিকশাচিত্রের ফ্লোরাল মোটিফ ফুটে উঠেছে
নিপুণ হাতের কাজে লেহেঙ্গাটির ঘাগরা ও চোলিতে রিকশাচিত্রের ফ্লোরাল মোটিফ ফুটে উঠেছে


গত বছরের ডিসেম্বরে ঢাকার রিকশা ও রিকশাচিত্রকে ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। অবশ্য এর অনেক আগে থেকেই নব্য রোমান্টিকতার মধ্যে আবির্ভূত এই শিল্পকর্ম নিয়ে অনেক ডিজাইনার কাজ করেছেন। পোশাক ও অনুষঙ্গে রিকশাচিত্র এখন দেশের ফ্যাশনের অত্যন্ত জনপ্রিয় ট্রেন্ড। তবে এবারই প্রথম কেউ বিয়ের লেহেঙ্গা তৈরি করল এই শিল্প দ্বারা অনুপ্রাণিত হয়ে।
সাফিয়া সাথী জানান, লেহেঙ্গাটি তৈরিতে মটকা সিল্ক ব্যবহার করেছেন। এর ওপরে সোনালি সুতা দিয়ে হ্যান্ড এমব্রয়ডারি করার পাশাপাশি কারিগরেরা সুনিপুণ দক্ষতায় ঐতিহ্যবাহী জারদৌসি কাজ করেছেন। তাঁদের নিপুণ হাতের কাজে লেহেঙ্গাটির ঘাগরা ও চোলিতে রিকশাচিত্রের ফ্লোরাল মোটিফ ফুটে উঠেছে। আর নেট ও মসলিনের সমন্বয়ে তৈরি দোপাট্টার বর্ডারেও জারদৌসি কাজ করা হয়েছে।

বিজ্ঞাপন

লাল রং ছাড়াও নতুন সংগ্রহের বড় একটি অংশজুড়ে আছে সাদা বিয়ের পোশাক। উল্লেখ্য, গত বছরে ইউটিউবার সালমান মুক্তাদিরের বিয়ের সাদা শেরওয়ানি ও তাঁর স্ত্রী দিশা ইসলামের সাদা লেহেঙ্গা ডিজাইন করেছেন সাফিয়া সাথী। দিশার লেহেঙ্গাটি দেশি ফ্যাশনপ্রেমীদের বেশ পছন্দ হয়। সেই ধারাবাহিকতায় এবারও সুন্দর সব শুভ্র ও স্নিগ্ধ বিয়ের পোশাক এনেছেন সাফিয়া সাথী।

ডিজাইনার সাফিয়া সাথী
ডিজাইনার সাফিয়া সাথী
নতুন সংগ্রহের বড় একটি অংশজুড়ে আছে সাদা বিয়ের পোশাক
নতুন সংগ্রহের বড় একটি অংশজুড়ে আছে সাদা বিয়ের পোশাক

নতুন সংগ্রহে লাল, সাদা ছাড়াও ট্রেন্ডি পিচ, গোলাপি, মেজেন্টা, কমলা রঙেরও পোশাক রয়েছে। বাদ যায়নি প্যাস্টেল শেডও। বিয়ের পোশাকগুলো তৈরিতে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়েছে মসলিন, মটকা সিল্ক ও ক্র্যাশ টিস্যু ফেব্রিক। যেহেতু সামার ব্রাইডাল ওয়্যার, সেহেতু আবহাওয়া ও নতুন কনেদের স্বস্তির কথা চিন্তা করেই এমন হালকা কাপড়কে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে।

ছবি: সাফিয়া সাথী

প্রকাশ: ০১ জুন ২০২৪, ০৬: ০০
বিজ্ঞাপন