
টেইলর সুইফটের পুরো দল কিংবদন্তি এরাস কনসার্ট ট্যুর শেষে এখন সবচেয়ে ভালো সময় পার করছে বলা যায় । কারণ ঐতিহাসিক এই মিউজিক ট্যুর শেষে শুধু প্রশংসা কুড়ানো ও রেকর্ড অর্জন নয়, পুরো দল টেইলর সুইফটের কাছ থেকে বোনাস হিসেবে পেয়েছেন ১৯৭মিলিয়ন ডলার৷

অবিশ্বাস্য হলেও সত্য যে এই কনসার্ট ট্যুর শেষে পপরাজকুমারী টেইলর সুইফট তাঁরপুরো দলকে উপহার দিয়েছেন এই অর্থ। সুইফটের টিমের এই বোনাসের পরিমাণ তাঁর ঐতিহাসিক এই ট্যুরের টিকেট থেকে অর্জিত অর্থের ৯.৪ শতাংশ। উল্লেখ্য, এরাস ট্যুরে মোট ১০মিলিয়নের বেশি টিকেট বিক্রি হয়েছে ২.১ বিলিয়ন ডলার মূল্যে। আর এভাবে সাফল্য উদযাপন করে সিংহহৃদয় টেইলর দেখিয়ে দিলেন তিনি আসলেই সবার চেয়ে আলাদা।
পিপল ম্যাগাজিনের একটি প্রতিবেদন অনুযায়ী, ট্রাক ড্রাইভার, টেকনেশিয়ান, লাইটিং, সাউন্ড, প্রোডাকশন স্টাফ ও অ্যাসিস্ট্যান্ট, সূত্রধর, নৃত্যশিল্পী, ব্যান্ড, সিকিউরিটি, কোরিওগ্রাফার, হেয়ার ও মেকাপ আর্টিস্ট, ওয়ার্ড্রোব, ফিজিক্যাল থেরাপিস্ট ও ভিডিও টিমসহ সকলকে তাঁদের অবদানের জন্য পুরস্কৃত করে নিজেকে চিনিয়েছেন এই দরাজদিল পপরাজকুমারী।

এই সফর সারাজীবন স্মরণীয় হয়ে থাকবে', শেষ পারফরমেন্সের দিন ভ্যানকুভারের জনসমুদ্রের সামনে তিনি বলেন। তারপর সেখানে টেইলর অল টু ওয়েল'-এর ১০ মিনিটের ভার্শনটি পরিবেশন করেন। তাঁর ভক্তদের ধন্যবাদ জানানোর পাশাপাশি টেইলর তাঁর পুরো দলের কাছেও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বলেন, ' আমি আমার ব্যান্ড, আর্টিস্ট ও দলের অন্যান্য সকলের পক্ষ থেকে বলছি, যারা নিজেদের পরিবারকে দূরে রেখে এই ট্যুরকে সফল করেছে। তাঁদের জীবনে অনেক কঠিন সময় গেলেও, তাঁরা নিশ্চিত করেছে যেন আমি আপনাদের সামনে গান পরিবেশন করতে পারি। যারা এই ট্যুরকে স্মরণীয় করেছেন সকলকে কৃতজ্ঞতা'।

সুইফটের তাঁর দলের প্রতি এমন উদার ও মানবিক মনোভাব এই নতুন নয়। ২০২৩-এর আগস্টে তিনি তাঁর ট্রাক ড্রাইভারদের সকলকে ১লাখ ডলারের চেক আর নিজ হাতে লেখা চিঠি পাঠিয়েও সকলকে তাক লাগিয়েছেন।
সূত্র: পিপল
ছবি: ইন্সটাগ্রাম