ঢাউস সাইজের হীরার আংটি দিয়ে বাগদান সারলেন ফুটবলের রাজপুত্র, দাম নিয়ে তুমুল আলোচনা
শেয়ার করুন
ফলো করুন

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ক্রিশ্চিয়ানো রোনালদো তাঁর দীর্ঘদিনের প্রেমিকা জর্জিনা রদ্রিগেজকে বিয়ে প্রস্তাব দিয়েছেন এক ঢাউস সাইজের আংটি দিয়ে। আর এর দাম নিয়ে এখন শুরু হয়েছে তুমুল আলোচনা।

সেরার পুরস্কার পাওয়ার মতো এমন সব সেরা মুহূর্তে পাশে থাকা প্রেমিকা জর্জিনা এখন রোনালদোর বাগদত্তা
সেরার পুরস্কার পাওয়ার মতো এমন সব সেরা মুহূর্তে পাশে থাকা প্রেমিকা জর্জিনা এখন রোনালদোর বাগদত্তা
জর্জিনা নিজেই ইনস্টাগ্রামে আংটির ছবি শেয়ার করেছেন
জর্জিনা নিজেই ইনস্টাগ্রামে আংটির ছবি শেয়ার করেছেন


জর্জিনা নিজেই ইনস্টাগ্রামে আংটির ছবি শেয়ার করে বিয়ের প্রস্তাবের খবর নিশ্চিত করেছেন। আংটিতে আছে ডিম্বাকৃতি (ওভাল) বড় একটি হীরা মাঝখানে, আর দুই পাশে দুটি ছোট হীরা।

বিজ্ঞাপন

যদিও আংটি কোন ডিজাইনার বানিয়েছে তা জানা যায়নি, তবে বিশেষজ্ঞদের মতে এর দাম ২০ লাখ থেকে ৫০ লাখ ডলারের মধ্যে হতে পারে। বিখ্যাত হীরার কোম্পানি রেয়ার ক্যারেট-এর সিইও অজয় আনন্দের অনুমান অনুযায়ী মাঝের হীরাটি ডি কালার ও ফ্ললেস মানে। এর ওজন ৩০ ক্যারেটের বেশি হতে পারে। তাহলে এর দাম ৫০ লাখ ডলার পর্যন্ত পৌঁছাবে, যা ৬০ কোটি বাংলাদেশি টাকারও বেশি।

আরেক হীরার ব্র্যান্ড লরেল ডায়মন্ডস-এর বিশেষজ্ঞ লরা টেইলরের মতে, ওভাল কাট হীরা আলোয় সবচেয়ে বেশি ঝলমল করে এবং যেকোনো কোণ থেকে উজ্জ্বল দেখায়। তাঁর ধারণা, মাঝের হীরার ওজন ১৫ থেকে ২০ ক্যারেটের মধ্যে এবং দাম ২০ লাখ ডলারের বেশি। দুই পাশে বড় হীরা বসানো হয়েছে যাতে মাঝের হীরাটি আরও বড় ও দৃষ্টিনন্দন লাগে। সম্ভবত এটি সুরক্ষিত রাখার জন্য প্ল্যাটিনামে সেট করা হয়েছে।
টেইলর বলেন, “এটি এমন এক আংটি, যা চোখে পড়ামাত্র মন কেড়ে নেয়। গত কয়েক বছরে দেখা সবচেয়ে চমকপ্রদ আংটির মধ্যে একটি এতি। ফুটবল জগতের সবচেয়ে বিখ্যাত দম্পতির জন্য একদম উপযুক্ত এই বিশাল এনগেজমেন্ট রিং।

বিজ্ঞাপন

চল্লিশের পা দেওয়া রোনালদো আর ৩১-এর জর্জিনা আট বছর ধরে একসঙ্গে আছেন। তাঁদের প্রথম পরিচয় হয় যখন জর্জিনা গুচি স্টোরে কাজ করছিলেন।

আট বছর ধরে একসঙ্গে আছেন রোনালদো ও জর্জিনা
আট বছর ধরে একসঙ্গে আছেন রোনালদো ও জর্জিনা

তাঁদের দুই মেয়ে আছে—আলানা (৭) ও বেলা (৩)। রোনালদোর আগের সম্পর্ক থেকে এক ছেলে আছে। নাম ক্রিস্টিয়ানো রোনালদো জুনিয়র (১৫)। আর সারোগেসির মাধ্যমে জন্ম নেওয়া যমজ সন্তান হলো ইভা ও মাতেও (৮)। পরিবার নিয়ে সুখেই আছেন রোনালদো অনেকদিন ধরে।

পরিবার নিয়ে সুখেই আছেন রোনালদোরা
পরিবার নিয়ে সুখেই আছেন রোনালদোরা

এখন এই পারিবারিক সম্পর্কের ভিত আরো মজবুত হলো বাগদানের মাধ্যমে। ইতিমধ্যেই তাঁদের বিলাসবহুল আর দামী এনগেজমেন্ট রিং আলোচনার তুঙ্গে। এরপর রোনালদো-জর্জিয়ার বিয়ে নিয়ে কী হুলস্থুল হয় তা দেখার অপেক্ষা।

সূত্র: পেইজ সিক্স

ছবি: ইন্সটাগ্রাম

প্রকাশ: ১২ আগস্ট ২০২৫, ০৫: ৫৪
বিজ্ঞাপন