বিয়ের ঝামেলা থেকে মুক্তি পেয়ে 'লিও'-র নামে বৃষ্টি লিখে দিলেন এই আর্জেন্টিনা-পাগল অভিনেত্রী
শেয়ার করুন
ফলো করুন

জনপ্রিয় অভিনেত্রী পরীমনি সবসময় থাকেন আলোচনায়। তাঁর স্বতঃস্ফূর্ত ও প্রাণোচ্ছল সব কথা আর কাজে সামাজিম মাধ্যম মাতিয়ে রাখেন এই পরমা সুন্দরী নায়িকা। আর্জেন্টিনা-পাগল তিনি। পুরোটা বিশ্বকাপের সময় জুড়ে তার জোরালো জানান দিয়ে যাচ্ছেন নিজের ফেসবুকে।

কখনও আহত অবস্থায় পড়ে থেকেও ব্যান্ডেজ ও প্লাস্টার পায়ে আর্জেন্টিনার খেলা দেখেছেন। আবার ভাইরাল আর্জেন্টিনা শোয়ের ভিডিও দিয়ে মাতিয়েছেন সবাইকে।

বিজ্ঞাপন

এরপর আবেগের বশে বা মজা করেই বলেছেন পরীমনি আর্জেন্টিনা কাপ জিতলে বিয়ে করবেন আবার। এই নিয়ে শুরু হয় তুমুল আলোচনা।

তবে শেষ পর্যন্ত আর্জেন্টিনা ফাইনালে হেরে যাওয়ায় বিয়েটা আর করতে হলো না পরীমনিকে। পার পেয়ে গেলেন তিনি বিয়ে করার চাপ থেকে।

বিজ্ঞাপন

তবে আর্জেন্টিনা-পাগল পরীমনি বিয়ের ঝামেলা থেকে মুক্তি পেয়ে আজ দিয়েছেন এক নতুন পোস্ট আর তা ভাইরাল হয়ে গিয়েছে নিমিষেই। ৩০ মিনিটেই ২২ হাজার রিয়্যাক্ট পড়েছে তাতে।

বৃষ্টিবিলাসে আর্জেন্টিনার জার্সি পরে প্রিয় ফুটবলার লিও মেসিকে মেনশন দিয়ে তাঁর নামে লিখে দিয়েছেন এই বৃষ্টি পরীমনি তাঁর ফেসবুক পোস্টের ক্যাপশনে।

লাল লিপকালার আর লাল নেইলকালার দেখা যাচ্ছে সাজে হালকা কাজলরেখার সঙ্গে। চুড়ি-আংটিও আছে।

নট বাঁধা জার্সির সঙ্গে সাদা ফুলেল লং স্কার্ট পরেছেন পরী। বৃষ্টিভেজা একঢাল চুলে আকর্ষণ ছড়াচ্ছেন পরীমনি বাসার ছাদে, মেঘলা আকাশের ব্যাকগ্রাউন্ডে।

ছবি: পরীমনির ফেসবুক ও ভিডিওর স্ক্রিনশট।

প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ০৯: ৩৩
বিজ্ঞাপন