আবেদনে এখনও টেক্কা দেওয়ার কেউ নেই এই পঞ্চাশ ছুঁই ছুঁই বলিউড সুন্দরীকে
শেয়ার করুন
ফলো করুন

মল্লিকা শেরাওয়াত। নামটি শুনলেই মনে পড়ে মিলেনিয়াম যুগের শুরুতে হুলস্থুল ফেলে দেওয়া সব আবেদনময় বলিউড গানের দৃশ্য। ইমরান হাশমির সঙ্গে দারুণ কেমিস্ট্রি ছিল তাঁর। নিজের সহজাত আবেদনে মুগ্ধ করেছেন তিনি বহু বছর সবাইকে। এরপর অন্তরালে চলে গিয়েছেন, বলিউড ছেড়ে হয়েছেন প্রবাসী। তবে ফিটনেস আর আবেদনে এখনও তাঁকে টেক্কা দেওয়ার কেউ নেই।

ফিটনেস আর আবেদনে এখনও তাঁকে টেক্কা দেওয়ার কেউ নেই।
ফিটনেস আর আবেদনে এখনও তাঁকে টেক্কা দেওয়ার কেউ নেই।

ইন্সটাগ্রামে মল্লিকা সম্প্রতি জানিয়েছেন, তাঁর ফিটনেসের গোপন রহস্য কোনো ট্রেন্ডি ডায়েট বা চমকপ্রদ ওয়ার্ক আউট রুটিন নয়। বরং নিয়মিত ও শৃঙ্খলাপূর্ণভাবে করা আয়েঙ্গার ইয়োগা। ইনস্টাগ্রামে অভিনেত্রী শেয়ার করেছেন, ধারাবাহিকতাই তার স্বাস্থ্যরক্ষার মূল চাবিকাঠি। যোগাচার্য বি. কে. এস. আয়েঙ্গার উদ্ভাবিত এই বিশেষ যোগব্যায়াম  শরীরের নির্ভুল পশ্চার বা ভঙ্গিমা, শরীরের সঠিক অবস্থান ও সেফ প্রপস ব্যবহারে জোর দেয়, যা সব বয়সের মানুষের জন্য উপযোগী।

বিজ্ঞাপন

দ্রুত ফল পাওয়ার ফ্যাড ডায়েট ও ট্রেন্ডের ভিড়ে মল্লিকার আলাদা দৃষ্টিভঙ্গি

আজকের সময়ে ঝটপট ডায়েট, ভাইরাল ফিটনেস ট্রেন্ড ও সোশ্যাল মিডিয়ার চ্যালেঞ্জে অনেকেই শরীর গঠন ও সুস্থ থাকার শর্টকাট খোঁজেন। বিশেষ করে তারকাদের ফিটনেস সবসময় আলোচনায় থাকে।

তাঁর আসল কৌশল অস্থায়ী কিছু নয়, বরং নিয়মতান্ত্রিক অনুশীলন
তাঁর আসল কৌশল অস্থায়ী কিছু নয়, বরং নিয়মতান্ত্রিক অনুশীলন

বলিউড ও আন্তর্জাতিক পর্দায় পরিচিত মল্লিকা শেরাওয়াতও সবসময় তার ফিটনেসের জন্য দৃষ্টি আকর্ষণ করেছেন। এবার তিনি জানালেন তাঁর আসল কৌশল অস্থায়ী কিছু নয়, বরং নিয়মতান্ত্রিক অনুশীলন।

বিজ্ঞাপন

মল্লিকার ফিটনেসের গোপন রহস্য

৪৯ বছর বয়সী মল্লিকা ইনস্টাগ্রামে জানিয়েছেন, তাঁর ফিটনেসের আসল ভরসা হলো আয়েঙ্গার ইয়োগা। তিনি কোনো ফ্যাড ডায়েট বা দ্রুত ফলের পরিকল্পনা অনুসরণ করেন না, বরং ধারাবাহিকভাবে এই যোগব্যায়াম অনুশীলন করেন।

তাঁর ফিটনেসের আসল ভরসা হলো আয়েঙ্গার ইয়োগা
তাঁর ফিটনেসের আসল ভরসা হলো আয়েঙ্গার ইয়োগা

তাঁর মতে, দীর্ঘমেয়াদি শৃঙ্খলাই তাকে ফিট রেখেছে। এভাবে তিনি প্রমাণ করেছেন যে অস্থায়ী সমাধান নয়, বরং স্থায়ী প্রতিশ্রুতিই আসল।

আয়েঙ্গার ইয়োগার বিশেষত্ব

বিশ্বখ্যাত যোগাচার্য বি. কে. এস. আয়েঙ্গার উদ্ভাবিত আয়েঙ্গার যোগ বা ইয়োগা হঠযোগের একটি ধারা। এখানে গুরুত্ব দেওয়া হয় ভঙ্গির নিখুঁততা, শরীরের সঠিক অ্যালাইনমেন্ট এবং নিরাপদ উপায়ে আসন করার ওপর। বেল্ট, ব্লক বা দড়ির মতো প্রপস ব্যবহার করা হয় যাতে চোটের ঝুঁকি ছাড়াই সঠিকভাবে করা যায় তা। দ্রুত গতির যোগের বিপরীতে, আয়েঙ্গার যোগে আসন কিছুটা সময় ধরে রাখতে হয়, যা নমনীয়তা, শক্তি ও মনোযোগ বাড়ায়।

আধিকারিক আয়েঙ্গার যোগ ওয়েবসাইটে বলা হয়েছে, এটি ঋষি পতঞ্জলির যোগসূত্র থেকে অনুপ্রাণিত। বি. কে. এস. আয়েঙ্গার অষ্টাঙ্গ যোগের আটটি দিককে একত্রিত করে সহজ ও কাঠামোগতভাবে সকলের কাছে যোগ পৌঁছে দেন। এর বিশেষ দিক হলো সব বয়সের জন্য উপযোগী এটি। সঠিক ক্রম মেনে আসন করা এবং প্রপস ব্যবহার করে নিরাপদ অনুশীলন নিশ্চিত করেই নিজেকে ফিট রাখা যায় এভাবে।

মল্লিকার ফিটনেস দর্শন

মল্লিকার ফিটনেস দর্শন শুধু শারীরিক প্রশিক্ষণের মধ্যে সীমাবদ্ধ নয়। তার মতে, মাইন্ডফুলনেস, ধৈর্য ও নিয়মিত প্রচেষ্টাই টেকসই ফলাফল দেয়। ক্ষণস্থায়ী ডায়েটের বদলে তিনি শৃঙ্খলাপূর্ণ যোগচর্চা বেছে নিয়ে দেখিয়েছেন দীর্ঘস্থায়ী স্বাস্থ্যকর অভ্যাসই আসল শক্তি।

মল্লিকার ফিটনেস দর্শন শুধু শারীরিক প্রশিক্ষণের মধ্যে সীমাবদ্ধ নয়
মল্লিকার ফিটনেস দর্শন শুধু শারীরিক প্রশিক্ষণের মধ্যে সীমাবদ্ধ নয়

তাঁর এই অভিজ্ঞতা শুধু তার ব্যক্তিগত জীবনের কথা নয়, বরং অন্যদের জন্যও উদাহরণ। ফিটনেস মানে নিজের সঙ্গে প্রতিশ্রুতি ও জীবনের ভারসাম্য, চরম বা দ্রুত সমাধান নয়।

সূত্র: দ্য ইকোনমিক টাইমস

ছবি: ইন্সটাগ্রাম

প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ০৮: ০৮
বিজ্ঞাপন