বস লেডি লুকে শেহনাজ গিল
শেয়ার করুন
ফলো করুন

হাল ফ্যাশন ডেস্ক

শেহনাজ গিল ফ্যাশনিস্তাদের কাছে এখন পরিচিত নাম। তাঁর ইনস্টাগ্রামে ঢুঁ মারলেই সেটা বোঝা যাবে। শাড়ি কিংবা ওয়েস্টার্ন আউটফিট—দুটোই সমানতালে নিজের দখলে। সম্প্রতি তাক লাগিয়েছেন গ্রে প্যান্টস্যুটে। এ যেন করপোরেট লুকে নতুন শেহনাজ। কালো নেটের টপের ওপরে গ্রে কটি আর ফ্লেয়ার্ড গ্রে ট্রাউজার্সে শেহনাজ হয়ে উঠেছেন বস লেডি।

ভারতীয় ব্র্যান্ড ডেমে লাভের এ পোশাকের সঙ্গে পরেছেন কালো পয়েন্টেড বুট। তাঁর স্টাইলিংয়ের দায়িত্বে ছিলেন ভারতীয় স্টাইলিস্ট জুন্নি খিরিয়েম ও জুন্নি নাওমি। পোশাকের সঙ্গে গয়না হিসেবে বেছে নিয়েছেন এক জোড়া স্টাডেড ড্রপ কানের দুল ও স্টাডেড আংটি। গ্ল্যাম ভাব ফুটিয়ে তুলতে বিমিং হাইলাইটার, স্মোকি আই লুক, ন্যুড গোলাপি লিপস্টিকে সেজেছেন তিনি। সঙ্গে করেছেন উঁচু পনিটেইল।
সম্প্রতি দীপাবলির সাজেও শেহনাজ ভক্তদের মাত করেন।

বিজ্ঞাপন
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২২, ০৯: ২৮
বিজ্ঞাপন