
অকাল মৃত্যু খুব বেদনার। আর সবার খুব প্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের পানিতে ডুবে আকস্মিক মারা যাওয়া কেউই যেন মানতে পারছেন না। কলকাতার এই জনপ্রিয় অভিনেতা ও পডকাস্টারের ক্যারিয়ার বেশ লম্বা। সেই ২০০৮ সালে মিষ্টি অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারের সঙ্গে জুটি বেঁধেছিলেন 'চিরদিনই তুমি যে আমার' সিনেমায়। পিয়া রে গানের ক্রেজে তখন এই টালিউড অভিনেত্রী হয়েছিলেন লাখো তরুণের স্বপ্নের প্রেয়সী। এখনও তিনি সমান গ্রেসফুল আর সুন্দর। বন্ধু অভিনেতা রাহুলের মৃত্যুতে ভেঙে পড়েছেন একেবারে। আর ভক্তরা এই জুটিকে আবার মনে করছেন এই অত্যন্ত বেদনার সময়ে।












ছবি: প্রিয়াঙ্কা সরকারের ইন্সটাগ্রাম