গোলমেশিন থেকে গ্লোবাল হার্টথ্রব, জন্মদিনে জানুন হলান্ডকে ভালোবাসার ১০ কারণ
শেয়ার করুন
ফলো করুন

বিশ্বকাপ জেতা হয়নি। তবু টুর্নামেন্টের সবচেয়ে আলোচিত ও সবচেয়ে প্রিয় মুখগুলোর একজন আর্লিং হলান্ড। গোল, হাসি, রসবোধ, বিনয়, ফ্যাশন আর সহজ-সরল ব্যক্তিত্বে কোটি ভক্তের মন জিতেছেন নরওয়ের এই তারকা। আজ তাঁর ২৬তম জন্মদিন। এই দিনে জেনে নেওয়া যাক, যে ১০ কারণে মাঠের বাইরেও তিনি হয়ে উঠেছেন সবার প্রিয়।

ছবি: ইন্সটাগ্রাম

ভয়ংকর স্ট্রাইকার, কিন্তু আদুরে ‘বেবি জায়ান্ট’

১/১০
 ছয় ফুট পাঁচ ইঞ্চির বিশাল দেহ। মাঠে তাঁর সামনে পড়লে ডিফেন্ডারদের কাঁপুনি ধরাই স্বাভাবিক। কিন্তু মাঠের বাইরে কিংবা গোল উদ্যাপনে সেই ভয়ংকর স্ট্রাইকারই যেন একেবারে শিশুসুলভ। গোল করার পর তাঁর অভিব্যক্তি, হাসি আর উদ্যাপনে থাকে না আত্মপ্রদর্শনের ছাপ। এই বৈপরীত্যই ভক্তদের কাছে তাঁকে দিয়েছে ‘বেবি জায়ান্ট’ পরিচয়।

বিজ্ঞাপন

তারকাখ্যাতি আছে, তারকাসুলভ দূরত্ব নেই

২/১০
বিশ্ব ফুটবলের অন্যতম বড় তারকা হয়েও আচরণে নেই অহংকারের ছাপ। সাংবাদিক, সতীর্থ, ক্লাবকর্মী কিংবা ভক্ত—সবার সঙ্গেই সহজভাবে মিশে যান হলান্ড। জনপ্রিয়তা তাঁর ব্যক্তিত্বকে বদলে দেয়নি; বরং আরও স্বাভাবিক করে তুলেছে। এই ''''ডাউন টু আর্থ'''' স্বভাবই তাঁকে আলাদা করেছে।

বিশ্বস্ততা তাঁর ব্যক্তিত্বের অংশ

৩/১০
ফুটবল দুনিয়ায় সম্পর্কের ভাঙাগড়া নতুন কিছু নয়। কিন্তু হলান্ডের গল্প ভিন্ন। কৈশোরের বন্ধু ইসাবেল হগসেং ইয়োহানসেনের সঙ্গেই গড়ে উঠেছে তাঁর দীর্ঘ সম্পর্ক। বিশ্বখ্যাত তারকা হওয়ার পরও সেই সম্পর্ক অটুট। তাঁদের একটি সন্তানও আছে। তবে সন্তানের নাম কিংবা ছবি কখনোই প্রকাশ্যে আনেননি তাঁরা। ব্যক্তিগত জীবনকে আড়ালেই রাখতে পছন্দ করেন।

দলের সাফল্যই তাঁর সবচেয়ে বড় উদযাপন

৪/১০
 গোল করার পরও প্রথমেই খুঁজে নেন সতীর্থদের। জয়-পরাজয়, সাফল্য-ব্যর্থতা—সবকিছুই ভাগ করে নেন দলের সঙ্গে। বিশ্বকাপজুড়ে নরওয়ের সবচেয়ে বড় ভরসা ছিলেন তিনি। মাঠে তাঁর আচরণই বলে দেয়, ব্যক্তিগত রেকর্ডের চেয়ে দলের সাফল্য তাঁর কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ।

হারকেও গ্রহণ করেন হাসিমুখে

৫/১০
 বিশ্বকাপের স্বপ্ন শেষ হয়েছে শেষ ষোলোতেই। কিন্তু পরাজয়ের পরও হতাশায় ভেঙে পড়তে দেখা যায়নি তাঁকে। সতীর্থদের সাহস জুগিয়েছেন, ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন, মুখে ছিল সেই চেনা হাসি। দেশে ফিরেছেন ট্যাক্সিডার্মি করা একটি র্যাকুন হাতে। এরপরই উড়ে গেছেন ইতালিতে ছুটি কাটাতে। হারকে মেনে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার এই মানসিকতাও ভক্তদের মুগ্ধ করেছে।

রসবোধেই জয় করেছেন নেটদুনিয়া

৬/১০
সামাজিক মাধ্যমে হলান্ডকে নিয়ে মিম, রিল আর নানা ধরনের কনটেন্টের শেষ নেই। মজার বিষয় হলো, নিজের ওপর হওয়া রসিকতাও তিনি দারুণ উপভোগ করেন। বিশ্বকাপের পর ভক্তদের পোস্টে মন্তব্য করে কিংবা মজার উত্তর দিয়ে প্রায় প্রতিদিনই আলোচনায় আসছেন তিনি।

ফ্যাশনেও তিনি আলাদা

৭/১০
ফুটবলের মতো ফ্যাশন নিয়েও তাঁর আগ্রহ কম নয়। বিশ্বকাপ শেষ হওয়ার পরদিনই প্রেমিকা ইসাবেলকে নিয়ে হাজির হন ইতালিতে ডলচে অ্যান্ড গাব্বানার আলতা মোদা শোতে। বিলাসবহুল ব্যাগের সংগ্রহ, নিখুঁত স্টাইলিং আর নতুন নতুন লুক নিয়ে নিয়মিতই থাকেন আলোচনায়। ফ্যাশনপ্রেমীদের কাছেও তিনি হয়ে উঠেছেন স্টাইল আইকন।

নতুন সংস্কৃতিকে আপন করে নিতে ভালোবাসেন

৮/১০
বিশ্বকাপ চলাকালে যুক্তরাষ্ট্রের টেক্সাসে গিয়ে স্থানীয় সংস্কৃতি উপভোগের সুযোগ হাতছাড়া করেননি হলান্ড। ডালাসের একটি ওয়েস্টার্ন স্টোর থেকে কিনেছেন কাউবয় টুপি, চামড়ার বুট, বেল্ট ও ওয়েস্টার্ন শার্ট। নতুন জায়গার সংস্কৃতিকে নিজের মতো করে উপভোগ করার এই কৌতূহলও তাঁকে অন্যদের থেকে আলাদা করেছে।

খাবারপ্রেমীও তিনি

৯/১০
কঠোর খাদ্যাভ্যাস মেনে চললেও সুযোগ পেলেই প্রিয় খাবার উপভোগ করেন হলান্ড। সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ভারতীয় খাবার তাঁর খুবই পছন্দ। বিশেষ করে বাটার চিকেন, গার্লিক নান ও ল্যাম্ব চপস তাঁর প্রিয় তালিকায় রয়েছে।

কিউটনেসও জনপ্রিয়তার বড় কারণ

১০/১০
লম্বা দেহ, স্বর্ণালি চুল আর শিশুসুলভ হাসি—সব মিলিয়ে হলান্ডের চেহারায় রয়েছে আলাদা এক আকর্ষণ। মাঠে তাঁর ভয়ংকর উপস্থিতির বিপরীতে এই কোমল, হাসিখুশি ব্যক্তিত্বই অসংখ্য ভক্ত, বিশেষ করে তরুণ-তরুণীদের হৃদয় জয় করেছে।

প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ১৬: ২২
বিজ্ঞাপন