দীপিকার ২ লাখের ড্রেস নাকি রণবীরের সাড়ে ৪ লাখের পিংক জ্যাকেট, কে জিতলেন আবুধাবি রেস ডে লুকে
শেয়ার করুন
ফলো করুন

দু’জনের পোশাকে ছিল রং, সিলুয়েট আর ব্যক্তিত্বের এমন এক সমন্বয়, যা এই সময়ের ফ্যাশন ট্রেন্ডকে নতুনভাবে রাঙিয়ে দিল।

রণবীর সিং: চেরি ব্লসম পিংকে লাক্সারি মেনসওয়্যারের রিইমাজিনেশন

রণবীর সিং পরেছিলেন লুই ভিতোঁর একটি চোখধাঁধানো চেরি ব্লসম পিংক ওয়ার্কওয়ার ব্লোসেন
রণবীর সিং পরেছিলেন লুই ভিতোঁর একটি চোখধাঁধানো চেরি ব্লসম পিংক ওয়ার্কওয়ার ব্লোসেন

মেনসওয়্যারে যখন নিউট্রাল আর মিনিমালিজমের দাপট, তখন রণবীর সিং সব সময়ই অন্য পথে হাঁটেন, আর সেখানেই তিনি অনন্য। আবু ধাবির ট্র্যাকে হাজির হয়ে আবারও প্রমাণ করলেন, রং নিয়ে এক্সপেরিমেন্ট করা শুধু সাহসীই নয়, বরং দারুণ স্টাইলিশও।

স্টাইলের ক্ষেত্রে রণবীর সিং সব সময়ই অন্য পথে হাঁটেন
স্টাইলের ক্ষেত্রে রণবীর সিং সব সময়ই অন্য পথে হাঁটেন

তিনি পরেছিলেন লুই ভিতোঁর একটি চোখধাঁধানো চেরি ব্লসম পিংক ওয়ার্কওয়ার ব্লোসেন, যার দাম প্রায় ৪ লাখ টাকা। ফুরেল উইলিয়ামস ও জাপানি ডিজাইনার নিগোর কোলাবোরেশনে তৈরি এই জ্যাকেটটি ক্ল্যাসিক ওয়ার্কওয়্যারের কাট ধরে রাখলেও রঙে এসেছে জাপানের বসন্তের কোমলতা। কুইল্টেড লাইনিং, লেদার ট্যাগ, কর্ডুরয়-ইফেক্ট কলার আর পার্ল-স্ন্যাপ বাটনের মতো কারুকাজ এটিকে দিয়েছে নিখুঁত লাক্সারি ফিনিশ।

রণবীর সিং–এর জ্যাকেটটি ফুরেল উইলিয়ামস ও জাপানি ডিজাইনার নিগোর কোলাবোরেশনে তৈরি
রণবীর সিং–এর জ্যাকেটটি ফুরেল উইলিয়ামস ও জাপানি ডিজাইনার নিগোর কোলাবোরেশনে তৈরি

জ্যাকেটের উজ্জ্বলতার সঙ্গে প্রতিযোগিতা না করে রণবীর বেছে নিলেন সিম্পল স্টাইলিং। সাদা টি-শার্ট, বেইজ ট্রাউজার ও ক্রিস্প সাদা স্নিকার্স। সঙ্গে ছিল তাঁর সিগনেচার রেট্রো সানগ্লাস ও সিলভার জুয়েলারি। পুরো লুকটি দেখিয়েছে কিভাবে মাত্র একটি স্টেটমেন্ট পিসই পুরো ফ্রেমের গল্প বদলে দিতে পারে।

বিজ্ঞাপন

দীপিকা পাড়ুকোন: মরুভূমির আলোয় নরম লাক্সারি ও রানওয়ে সিলুয়েট

দীপিকা পাড়ুকোন হাজির হলেন মিনিমাল, কিন্তু নিখুঁতভাবে কিউরেটেড একটি লুকে
দীপিকা পাড়ুকোন হাজির হলেন মিনিমাল, কিন্তু নিখুঁতভাবে কিউরেটেড একটি লুকে

একই ইভেন্টে দীপিকা পাড়ুকোন হাজির হলেন আরও মিনিমাল, কিন্তু নিখুঁতভাবে কিউরেটেড একটি লুকে। তাঁর স্টাইলিংয়ে ছিল সেরেনিটি, বালুকাময় রঙের উষ্ণতা আর স্টেটমেন্ট পিস-এর আত্মবিশ্বাস।

দীপিকা পাড়ুকোন পরেছিলেন ম্যাগডা বুট্রাম-এর একটি হাইনেক ম্যাক্সি ড্রেস, যার দাম প্রায় ২ লাখ টাকা
দীপিকা পাড়ুকোন পরেছিলেন ম্যাগডা বুট্রাম-এর একটি হাইনেক ম্যাক্সি ড্রেস, যার দাম প্রায় ২ লাখ টাকা

তিনি পরেছিলেন ম্যাগডা বুট্রাম-এর একটি হাইনেক ম্যাক্সি ড্রেস, যার দাম প্রায় ২ লাখ টাকা। পোশাকটির ফ্লো, ড্রেপ ও নরম স্ট্রেচ ফ্যাব্রিক তাঁকে দিয়েছে সিনেমাটিক এক উপস্থিতি। আলো-ছায়ার সঙ্গে তাল মিলিয়ে ড্রেসটির ভাঁজগুলি যেন জীবন্ত হয়ে উঠছিল।

মোলায়েম ড্রেস আর স্ট্রাকচার্ড আউটারওয়্যারের সুন্দর ভারসাম্য
মোলায়েম ড্রেস আর স্ট্রাকচার্ড আউটারওয়্যারের সুন্দর ভারসাম্য

এর ওপর তিনি যোগ করেছিলেন একটি লেদার অ্যাভিয়েটর জ্যাকেট, যা পুরো লুকে এনে দিয়েছে খানিকটা রাগড সফিস্টিকেশন। মোলায়েম ড্রেস আর স্ট্রাকচার্ড আউটারওয়্যারের সুন্দর ভারসাম্য।

বিজ্ঞাপন

অ্যাক্সেসরিজেও ছিল লাক্সারি হাইলাইট

পুরো লুকটি ছিল মিসিমাল ও বোল্ড
পুরো লুকটি ছিল মিসিমাল ও বোল্ড

• লুই ভিতোঁর ব্যাগ (দাম প্রায় ৪ লাখ টাকা)

• কারটিয়ার ব্রেসলেট

• ব্ল্যাক হিলড বুট

• ওভাল-ফ্রেম সিনেমাটিক সানগ্লাস

পুরো লুকটি ছিল মিসিমাল ও বোল্ড। কিন্তু ভীষণ শক্তিশালী—যেন মরুভূমির গোধূলিতে হেঁটে যাওয়া একজন আধুনিক আইকন।

স্টাইল টেকঅ্যাওয়ে

আবু ধাবির ট্র্যাকসাইডে দুই তারকা দুটি ভিন্ন দিক দেখালেন লাক্সারি ফ্যাশনের
আবু ধাবির ট্র্যাকসাইডে দুই তারকা দুটি ভিন্ন দিক দেখালেন লাক্সারি ফ্যাশনের

আবু ধাবির ট্র্যাকসাইডে দুই তারকা দুটি ভিন্ন দিক দেখালেন লাক্সারি ফ্যাশনের—

• রণবীর- রং, চরিত্র ও বোল্ডনেসকে নতুনভাবে সংজ্ঞায়িত করলেন।

• দীপিকা- মিনিমালে সর্বোচ্চ এলিগ্যান্সের চূড়া কোথায়।

দু’জনের লুক থেকেই পরিষ্কার—লাক্সারি মানে শুধু দামি পোশাক নয়; এর মানে ভাবনা, কিউরেশন, আর নিজের ব্যক্তিত্বকে আত্মবিশ্বাসের সঙ্গে বহন করা।

ছবি: ইনস্টাগ্রাম

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫, ০৮: ৪৬
বিজ্ঞাপন