ব্যাকলেস নিটওয়্যারের লুকে সোনমের নান্দনিক আবেদন
শেয়ার করুন
ফলো করুন

ফ্যাশন নিয়ে যাঁরা সচেতন, তাঁদের কাছে সোনম কাপুর বেশ পরিচিত একটি নাম। অভিনয়ে সেভাবে পাকাপোক্ত জায়গা না করে নিলেও, বি-টাউনের অন্যতম ফ্যাশন আইকন বলা হয় এই অভিনেত্রীকে। তাই তো তাঁর ফ্যাশনিস্তা ভক্তরাও অপেক্ষায় থাকেন নতুন কিছু দেখার। আসলে অভিনেত্রী যা পরেন, তা যেন একেকটা স্টাইল স্টেটমেন্ট। বিভিন্ন অনুষ্ঠানে নান্দনিক ও সাহসী ফ্যাশন স্টেটমেন্ট তৈরিতে সোনমের সত্যিই জুড়ি মেলা ভার।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা তাঁর কিছু ছবি সবার নজর কেড়েছে। ভারতীয় নামকরা ডিজাইনার মাসাবা গুপ্তার বেবি শাওয়ারে সোনম উপস্থিত হয়েছিলেন হাউস অব মাসাবা থেকে একটি কাস্টম মেড শাড়ি পরে। তবে সোনমের শাড়ির লুক আর সাজ অন্য সবার চেয়ে ভিন্ন হবে সেটাই স্বাভাবিক।

বিজ্ঞাপন

কুশিকাঁটার এমব্রয়ডারি বর্ডার দেওয়া কফি ব্রাউন শাড়ি পরেছেন তিনি। বিশেষভাবে নজর কেড়েছে ব্যাকলেস ডিজাইনের নিটওয়্যারের আইভরি কার্ডিগান ব্লাউজ আর ম্যাচিং অনুষঙ্গের মেলবন্ধন।

সোনমের পরা অফ শোল্ডার কুশিকাঁটা বা ক্রশেট ব্লাউজটা দেখতে সত্যিই বেশ সুন্দর। টপ স্টাইলের এই ফুলস্লিভ ও ড্রপ শোল্ডার ব্লাউজটিতে রয়েছে ব্যাকলেস ডিটেলিং।

সোনম ভক্তরা চাইলে কিন্তু এমন একটি ব্লাউজ ফরমায়েশ দিয়ে বানিয়ে নিতে পারেন পার্টি বা যেকোনো অনুষ্ঠানে পরার জন্য। সে ক্ষেত্রে অবশ্যই তাকে কুশিকাঁটার কাজ জানতে হবে।

ব্লাউজের সঙ্গে অভিনেত্রী গুজরাটি স্টাইলে পরেছিলেন এই শাড়ি। তাঁর নিট বানে শোভা পেয়েছে স্টেটমেন্ট স্ক্রাঞ্চি। কানে চাংকি ফ্লোরাল দুল, হাতে আংটি আর আউটফিটের সঙ্গে মিলিয়ে নিয়েছেন ক্রশেট ক্লাচ।

পায়ে পরেছেন ব্রাউন লেডিবার্ড লোফার জুতা। অভিনেত্রী তাঁর পুরো লুকের সঙ্গে মেকআপেও ভারসাম্য রেখেছেন। আঁকা ভ্রু যুগল, কাজলকালো চোখ আর পিচি ন্যুড লিপস্টিকে সেজেছেন তিনি।

ছবি: ইন্সটাগ্রাম

বিজ্ঞাপন
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৪, ০৪: ০০
বিজ্ঞাপন