বিশ্বকাপের পর জার্সি ছেড়ে গার্লফ্রেন্ডকে নিয়ে হাই ফ্যাশনে হলান্ড
শেয়ার করুন
ফলো করুন

বিশ্বকাপের ব্যস্ততা শেষ হতেই ফুটবল মাঠ থেকে সরাসরি ফ্যাশন মঞ্চে হাজির আর্লিং হলান্ড। সিসিলির ঐতিহাসিক শহর তাওরমিনায় ডলচে অ্যান্ড গাব্বানার আমন্ত্রণে বসেছিল তাদের বহুল প্রতীক্ষিত আলতা সার্তোরিয়া শো। ঐতিহাসিক গ্রেকো-রোমান থিয়েটার তেয়াত্রো আন্তিকোকে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আমন্ত্রিত তারকা, অভিজাত ক্রেতা ও ফ্যাশন অঙ্গনের পরিচিত মুখদের সঙ্গে এই আয়োজনে ফ্রন্ট–রোতে ছিলেন নরওয়ের এই ফুটবল তারকা ও তাঁর দীর্ঘদিনের সঙ্গী ইসাবেল হাউগসেং জোহানসেন। জার্সি ছেড়ে মাঠের আগ্রাসী ফুটবলার ও তাঁর সঙ্গীকে এদিন দেখা গেল চোখ ধাঁধানো হাই ফ্যাশন লুকে।

১/১০
ডলচে অ্যান্ড গাব্বানার এই আয়োজনে হলান্ড পরেছেন আইভরি ডাবল-ব্রেস্টেড ব্লেজার। তবে সবচেয়ে নজরকাড়া ছিল এর স্টাইলিং। শার্টে কলারের বদলে অ্যাসকট-স্টাইলে সাদা সিল্ক স্কার্ফ তৈরি করেছে ফ্যাশন-ফরওয়ার্ড লুক।

বিজ্ঞাপন
২/১০
এর সঙ্গে তিনি পরেছেন বেইজ ওয়াইড-লেগ ট্রাউজার। জ্যাকেটের আইভরি টোনের সঙ্গে এটি তৈরি করেছে নিরবচ্ছিন্ন মনোক্রোম্যাটিক সিলুয়েট।

৩/১০
বুকের বাঁ পাশে সবুজ পাথরখচিত ব্যাঙ আকৃতির একটি ব্রোচ যোগ করেছে ব্যতিক্রমী মাত্রা।

৪/১০
চোখে কালো ওভারসাইজড সানগ্লাস, হাতে রুপালি ঘড়ি আর তাঁর সিগনেচার স্লিকব্যাক বান লুকটিকে করেছে পরিপূর্ণ ।

৫/১০
পুরো লুকে কন্ট্র্যাস্ট তৈরি করেছে তাঁর নীল লোফার।

৬/১০
হলান্ডের পাশে সমান আকর্ষণ ছড়িয়েছেন ইসাবেল হাউগসেং জোহানসেন। তিনি পরেছেন সিলভার-হোয়াইট স্লিভলেস ব্যাকলেস গাউন।

৭/১০
ডিপ প্লাঞ্জিং ভি নেকলাইনের এই পোশাকজুড়ে ছিল ক্রিস্টাল, সিকুইন ও সূক্ষ্ম পুঁতির কারুকাজ। গাউনের স্বচ্ছ শিয়ার প্যানেল তাঁর সিলুয়েটে যোগ করেছে এক সূক্ষ্ম আভিজাত্য।

৮/১০
লুকটি সম্পূর্ণ করতে ইসাবেল নিয়েছেন ছোট রুপালি ক্লাচ। পায়ে ছিল কালো স্ট্র্যাপ হাই-হিল স্যান্ডেল।

৯/১০
স্লিক হাই পনিটেইল, ছোট হীরার দুল ও সফট ন্যাচারাল গ্ল্যাম মেকআপে ইসাবেলের সাজে ফুটে উঠেছে ‘কোয়াইট লাক্সারি’র ছাপ।

১০/১০
উল্লেখ্য, ডলচে অ্যান্ড গাব্বানার সঙ্গে হলান্ডের সম্পর্ক নতুন নয়। ২০২৩ সাল থেকেই তিনি এই ইতালীয় বিলাসবহুল ফ্যাশন হাউসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। ডলচে অ্যান্ড গাব্বানার অনেক শোতেই উপস্থিত হন এই যুগল।

ছবি: ইনস্টাগ্রাম

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ১০: ৩০
বিজ্ঞাপন