হঠাৎ এতটা সাহসী বেদিকা পিন্টো, করসেট ড্রেসে একেবারে বদলে গেলেন মুসাফির ক্যাফের অভিনেত্রী
শেয়ার করুন
ফলো করুন

সম্প্রতি ছুটি কাটাতে মাদ্রিদে ছিলেন বেদিকা। ফুটবল ম্যাচ দেখা, শহর ঘুরে বেড়ানো, শাকিরার কনসার্ট উপভোগ কিংবা পছন্দের খাবার। সব মিলিয়ে বেশ স্বস্তির সময় কাটিয়েছেন অভিনেত্রী। সেই ভ্রমণের বেশির ভাগ সময়েই তার পোশাকে ছিল আরাম ও সহজ স্টাইলের ছাপ।

ব্যারেল-লেগ জিন্সের সঙ্গে স্ট্রাইপড টি-শার্ট, কটন ট্রাউজার্সের সঙ্গে রঙিন টপ কিংবা ব্যালে স্যান্ডাল ও সাধারণ থং স্যান্ডাল। ভ্যাকেশনের বেশির ভাগ লুকেই বেদিকাকে দেখা গেছে স্বচ্ছন্দ ও লো-কী স্টাইলে। তবে সাম্প্রতিক ছবিতে যেন পুরোপুরি বদলে গেল সেই চেনা স্টাইল।

করসেট টপে নতুন বেদিকা

নতুন লুকে বেদিকা বেছে নিয়েছেন পোলাইট সোসাইটির একটি চোখে পড়ার মতো ব্রাউন এনসেম্বল। করসেট-অনুপ্রাণিত স্ট্রাকচার্ড ক্যামিসোলের সঙ্গে ছিল ফ্লোয়িং স্কার্ট। টাইট-ফিটেড উপরের অংশ আর স্কার্ট। দুটির বৈপরীত্যই লুকটিকে করেছে আরও আকর্ষণীয়।

ব্রাউন বা আর্থি টোনের কারণে পোশাকে এসেছে ভিনটেজ আবহ। অন্যদিকে করসেটের গঠন এবং শরীরের সঙ্গে মানানসই সিলুয়েট পুরো লুকে যোগ করেছে আধুনিকতার ছাপ। ফলে সাজটি একসঙ্গে হয়ে উঠেছে আবেদনময়, পরিশীলিত এবং স্টাইলিশ।

বিজ্ঞাপন

গয়না ও চুলে ছিল বাড়তি আকর্ষণ

পোশাকের সঙ্গে বেদিকা বেছে নিয়েছেন একটি স্টেটমেন্ট নেকপিস। এতে সাজে এসেছে বাড়তি আকর্ষণ, তবে কোনোভাবেই পোশাকের মূল সৌন্দর্য ঢাকা পড়েনি।
চুল ছিল টুসেলড ওয়েভস-এ। খানিকটা এলোমেলো অথচ যত্নে সাজানো এই হেয়ারস্টাইল পুরো লুকে দিয়েছে সিনেমাটিক আবহ। চুল ও পোশাকের এই ভারসাম্যই বেদিকার স্টাইলকে করেছে আরও এফোর্টলেস।

মেকআপে সফট গ্ল্যাম

মেকআপেও অতিরিক্ত কিছু করেননি বেদিকা। সফটলি ডিফাইন্ড চোখ, উজ্জ্বল ত্বক আর নিউট্রাল টোনের মেকআপে রাখা হয়েছে সৌন্দর্যকে স্বাভাবিক ও পরিশীলিত।
তার ভলিউমিনাস, সামান্য আনডান ওয়েভসের সঙ্গে এই মেকআপ তৈরি করেছে এমন একটি লুক, যেখানে গ্ল্যামার আছে, কিন্তু সেটি ওভার ডু নয়। বরং পুরো সাজে ফুটে উঠেছে আত্মবিশ্বাসী এক নারীর আবহ।

বেদিকার এই লুক তাই তার সাম্প্রতিক ভ্যাকেশন স্টাইলের তুলনায় বেশ বড় পরিবর্তন। স্বচ্ছন্দ ক্যাজুয়াল পোশাক থেকে করসেট, ফ্লোয়িং স্কার্ট আর স্টেটমেন্ট জুয়েলারির এই রূপান্তর প্রমাণ করে, নিজের স্টাইল নিয়ে নতুন কিছু পরীক্ষা করতে পিছপা নন এই অভিনেত্রী।

কাজের ক্ষেত্রেও সামনে ব্যস্ত সময় বেদিকার। মুসাফির কাফে সিজন ২-এর পাশাপাশি লক্ষ্যের বিপরীতে ধর্মা প্রোডাকশনের একটি সিনেমায় দেখা যাবে তাকে। ভিন্নধর্মী চরিত্র ও নতুন কাজের সঙ্গে বেদিকার ফ্যাশনেও যে আরও নানা রূপ দেখা যাবে, তা বলাই যায়।

ছবি: ইনস্টাগ্রাম

বিজ্ঞাপন
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ১১: ৫২
বিজ্ঞাপন