থাইল্যান্ডের নয়নাভিরাম সৌন্দর্যে টয়া
শেয়ার করুন
ফলো করুন

হাল ফ্যাশন ডেস্ক

সায়েদ জামান শাওন আর মুমতাহিনা চৌধুরী টয়া—হাসিখুশি এই তারকা দম্পতি সময় পেলেই বেরিয়ে পড়েন বিভিন্ন জায়গায় ঘুরতে। এই গ্রীষ্মে তাঁরা ভ্রমণ গন্তব্য হিসেবে বেছে নিয়েছেন এশিয়ার অন্যতম পর্যটননির্ভর দেশ থাইল্যান্ডকে।

নয়নাভিরাম সৌন্দর্যের নানা ছবি ও ভিডিও টয়া নিজেই পোস্ট করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। পশুপাখিপ্রেমী টয়া কখনো ঘুরে বেড়াচ্ছেন হাতির সঙ্গে সাফারি পার্কে, কখনো তাঁকে দেখা যাচ্ছে ব্যাংককের হাস্কি ক্যাফেতে কুকুরদের সঙ্গে সময় কাটাতে। এমনকি ‘ফিশ পেডিকিউর’ও বাদ পড়েনি তার তালিকা থেকে। সব মিলিয়ে প্রকৃতির সঙ্গে ভালোই সময় কাটাচ্ছেন অভিনেত্রী।

বিজ্ঞাপন


এবার দেখে নেওয়া যাক অবকাশ সময়ে কেমন ছিল টয়ার সাজপোশাক। তারকাদের যেকোনো খবরাখবরই থাকে সাধারণের আগ্রহের কেন্দ্রবিন্দুতে। প্রিয় অভিনেত্রী ভ্রমণে কী পরেছেন, কীভাবে স্টাইল করেছেন, এ নিয়েও চলতে থাকে চুলচেরা বিশ্লেষণ। আর টয়া অধিকাংশ সময় ছিমছাম থাকতেই বেশি পছন্দ করেন। অপর দিকে সময়টা এখন গরমের দখলে। তাই ভ্রমণে হালকা রঙের পোশাকই বেছে নিয়েছেন তিনি।

বেশির ভাগ সময়ই টয়া বেছে নিয়েছেন মিডি ড্রেস। যতটা কমফোর্টেবল থাকা যায়, ততটাই ফুটে উঠেছে তাঁর স্টাইলে। যেমন হাস্কি ফার্মে তিনি পরেছেন হালকা গোলাপি মিডি ফ্রক। এর সঙ্গে বিশেষ নজর কেড়েছে রঙিন বিডস আর ফিতা দিয়ে করা আফ্রো স্টাইলের বিনুনি। ভ্রমণের আরেক দিন তিনি বেছে নেন ফুলেল মোটিফের মিডি জামা, সঙ্গে সাদা ফ্রেমের রেট্রো স্টাইলের রোদচশমা, ক্রসবডি ব্যাগ আর পায়ে দুই ফিতার গোলাপি স্যান্ডেল। ‘সামার ভাইভ’ যেন একেই বলে।

ছবি: ইন্সটাগ্রাম

বিজ্ঞাপন
প্রকাশ: ০৯ মে ২০২৩, ০৬: ২০
বিজ্ঞাপন