
দেশের জনপ্রিয় অভিনেত্রী অভিনেত্রী সাফা কবিরের ফ্যাশন সবসময় নজর কাড়ে আলাদাভাবে। পরিমিত আবেদনময়তা, ন্যাচারাল মেকওভারে সহজাত সুন্দর মুখশ্রী আর সুপারফিট ফিগারে সাফা সব সাজপোশাকেই মন মাতাতে পারেন। আজ এই মেধাবী আর সুন্দরী অভিনেত্রীর জন্মদিন। সামাজিক মাধ্যমে বেশ সক্রিয় সাফা। প্রায়ই নিজের নানা লুকের আকর্ষণীয় ছবি পোস্ট করেন তিনি ইন্সটাগ্রামে। পশ্চিমা লুক থেকে শুরু করে এথনিক ও শাড়ির সাজেও সাফা সমান সুন্দর। আর এর মাঝে কিছু লুক ভক্তরা একটু বেশিই পছন্দ করেছেন, লাইক কমেন্টের বন্যায় প্রকাশও করেছেন তাঁদের ভালোবাসা। এদিকে সাফা কবিরের প্রতি ভালোবাসাটা আরও বেড়ে গেছে সকলের এই সময়ে এসে। এর কারণ দেশের জুলাইয়ের ছাত্র আন্দোলন আর সাম্প্রতিক ভয়াবহ বন্যায় তাঁর জোরালো ভুমিকা। দেশবাসীর পাশে সক্রিয়ভাবে থেকে নিজের তারকাখ্যাতির জায়গাটি অত্যন্ত কার্যকরভাবে কাজে লাগিয়েছেন তিনি কল্যাণমূলক কাজে। আজ ২৯ আগষ্ট সাফা কবিরের জন্মদিন। সবার আরও প্রিয় ওঠা এই অভিনেত্রীকে হাল ফ্যাশনের পক্ষ থেকে জন্মদিনের প্রাণঢালা শুভেচ্ছা। চলুন এবারে সাফার এক ডজন ফ্যান ফেভারিট লুকে দেখে আসি এই তারকার ইন্সটাগ্রাম ঘুরে।

.jpg?w=640&auto=format%2Ccompress&fmt=webp)
.jpg?w=640&auto=format%2Ccompress&fmt=webp)
s.jpg?w=640&auto=format%2Ccompress&fmt=webp)

.jpg?w=640&auto=format%2Ccompress&fmt=webp)
.jpg?w=640&auto=format%2Ccompress&fmt=webp)
.jpeg?w=640&auto=format%2Ccompress&fmt=webp)


.jpg?w=640&auto=format%2Ccompress&fmt=webp)

ছবি: সাফা কবিরের ইন্সটাগ্রাম