ভ্যাকেশন স্টাইলে জেন–জিদের প্রথম পছন্দ হতে পারে খুশি কাপুরের এই ইতালিয়ান লুকগুলো
শেয়ার করুন
ফলো করুন

গ্রীষ্মের ছুটিতে কী পরবেন। এই প্রশ্নের উত্তর যেন ইতালির সমুদ্রতীর থেকে দিয়ে দিচ্ছেন খুশি কাপুর। ছোট স্কার্ট, প্রিন্টেড পোশাক, উজ্জ্বল রং আর আরামদায়ক স্টাইলিংয়ে তিনি দেখিয়ে দিলেন, সামার ফ্যাশন মানেই স্বস্তি, রং আর আত্মবিশ্বাসের নিখুঁত মেলবন্ধন।

গ্রীষ্মকালীন ফ্যাশন মানেই হালকা কাপড়, প্রাণবন্ত রং আর স্বাচ্ছন্দ্যের সঙ্গে স্টাইলের সমন্বয়। সেই ভাবনাকেই নতুনভাবে তুলে ধরেছেন বলিউডের জেন–জি অভিনেত্রী খুশি কাপুর। ইতালিতে কাটানো ছুটির মুহূর্তগুলোতে তাঁর প্রতিটি পোশাক যেন ছিল আলাদা এক একটি স্টাইল স্টেটমেন্ট। কখনও কোমল গোলাপি, কখনও উজ্জ্বল লাল, আবার কখনও রঙিন প্রিন্টের পোশাকে তিনি তৈরি করেছেন এক নিখাদ রিসোর্ট স্টাইলের আবহ।

গোলাপি রঙে বার্বিকোরের ছোঁয়া

১/১০
খুশির সবচেয়ে নজরকাড়া লুকগুলোর একটি ছিল সাদা ক্রপ টপের সঙ্গে হালকা গোলাপি প্লিটেড ছোট স্কার্ট। এর সঙ্গে একই রঙের হালকা শ্রাগ ও মাথায় বাঁধা স্কার্ফ পুরো সাজে এনে দিয়েছে ইতালিয়ান রিভিয়েরার স্বাদ। কাঁধে ছোট গোলাপি ব্যাগ, সূক্ষ্ম অলংকার আর রঙিন সানগ্লাস পুরো লুকটিকে করেছে আরও পরিপূর্ণ

বিজ্ঞাপন
২/১০
 আরেকটি লুকে তিনি বেছে নিয়েছিলেন হালকা গোলাপি রঙের হল্টার-নেক মিডি ড্রেস। ড্রেপড নেকলাইন ও এসেমেট্রিক কাটের নকশা পোশাকটিকে দিয়েছে আধুনিক আবেদন। সাধারণ ফ্লিপ-ফ্লপ, কালো সানগ্লাস ও কম অলংকারে প্রমাণ করেছেন, কখনও কখনও মিনিমালিজমই সবচেয়ে আকর্ষণীয়

উজ্জ্বল রঙেই গ্রীষ্মের আনন্দ

৩/১০
 ভ্রমণের পোশাকে প্রাণবন্ত রঙের ব্যবহারও ছিল চোখে পড়ার মতো। লাল রঙের হাতাকাটা ছোট জাম্পস্যুটে খুশিকে দেখা গেছে একেবারে প্রাণচঞ্চল ভঙ্গিতে। টেক্সচারযুক্ত কাপড় ও কোমরের নিচে হালকা ছড়ানো নকশা পোশাকটিকে দিয়েছে আলাদা মাত্রা। সঙ্গে ছিল সাধারণ ফ্লিপ-ফ্লপ আর পিংক লং স্ট্র্যাপ শোল্ডার ব্যাগ

৪/১০
ঘোরাঘুরির জন্য একদম আরামদায়ক অথচ স্টাইলিশ সমন্বয়

৫/১০
 আরেকটি লুকে তিনি বেছে নিয়েছিলেন গোলাপি, কমলা ও হলুদের মিশেলে তৈরি প্রিন্টের শর্ট ড্রেস। বড় আকারের কেইপ স্টাইল  হাতা আর পপ প্রিন্ট পুরো সাজে এনে দিয়েছে ছুটির আমেজ। বড় ফ্রেমের সানগ্লাস যোগ করেছে বাড়তি আকর্ষণ

সমুদ্রসৈকতের জন্য নেচারাল কিন্তু স্টাইলিশ

৬/১০
 সমুদ্রের ধারে খুশির আরেকটি লুক ছিল স্বাচ্ছন্দ্য আর ফ্যাশনের সুন্দর উদাহরণ। ডিস্ট্রেসড ডেনিম মিনি শর্টসের সঙ্গে প্রন্টের ফ্রন্ট-নট বিকিনি টপ। এই যুগলবন্দি ছিল একেবারে ক্লাসিক বিচ লুক। সঙ্গে লেয়ার নেকপিস, সানগ্লাস ও হালকা খোঁপা সাজটিকে করে তুলেছে আরও প্রাণবন্ত

ছোট ছোট অনুষঙ্গেই বড় স্টাইল

৭/১০
খুশির পুরো ভ্রমণজুড়ে একটি বিষয় ছিল স্পষ্ট। তিনি কখনও অতিরিক্ত অনুষঙ্গ ব্যবহার করেননি। ফলে নজর থেকেছে পোশাকের রং, কাট ও স্টাইলের দিকেই

৮/১০
বড় সানগ্লাস, হালকা নেকপিস, মাথার স্কার্ফ, ছোট কাঁধের ব্যাগ ও আরামদায়ক ফ্লিপ-ফ্লপ বারবার ফিরে এসেছে তাঁর স্টাইলিংয়ে

৯/১০
খুশি কাপুরের ইতালিয়ান সামার স্টাইল একটি বিষয় পরিষ্কার করে দেয়। গ্রীষ্মের ফ্যাশনে স্বস্তি ও প্রাণবন্ত রঙই সবচেয়ে বড় আকর্ষণ। ছোট প্লিটেড স্কার্ট, হালকা হল্টার পোশাক, প্রিন্টের ড্রেস কিংবা ডেনিম শর্টস

১০/১০
প্রতিটি পোশাকই সহজে নিজের সংগ্রহে রাখা যায়। সঙ্গে যদি থাকে মানানসই সানগ্লাস, ব্যাগ আর আত্মবিশ্বাসী উপস্থিতি, তাহলে আপনার গ্রীষ্মকালীন স্টাইলও হয়ে উঠতে পারে ঠিক ততটাই আকর্ষণীয়

প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ০৪: ০০
বিজ্ঞাপন