লা ফেম রুজ, লাল গাউনে মোহময়ী সাবিলা নূর
শেয়ার করুন
ফলো করুন

লাল রঙের আবেদনেই যেন নতুন করে ধরা দিলেন অভিনেত্রী সাবিলা নূর। গাউন জুড়ে ঢেউখেলানো ভাঁজ, নাটকীয় দীর্ঘ আঁচল আর লাল গোলাপে তাঁর এবারের লুকে ফুটে উঠেছে ভিন্ন আবেদন।

ছবির ক্যাপশনে ফরাসি ভাষায় অভিনেত্রী লিখেছেন, ‘লা ফেম রুজ’ —যার অর্থ ‘ ‘লাল পোশাক পড়া নারী’।’

নামের সঙ্গে সাজেরও যেন দারুণ মিল!  সম্প্রতি এই জমকালো ওয়েস্টার্ন লুকে নতুন একটি ফটোশুটের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের প্রশংসায় ভাসছেন অভিনেত্রী।

বিজ্ঞাপন

সাবিলা নূরের এবারের সাজের মূল আকর্ষণ নজরকাড়া এই লাল গাউন। পোশাকটির ওপরের অংশে আছে প্লিটেড নকশা।

কোমর থেকে নেমে আসা ভাঁজগুলোও নজর কাড়ছে । কয়েক লেয়ারে সাজানো ড্রেপিং নকশায় গাউনের নিচের অংশে রাখা হয়েছে মেঝে ছুঁয়ে যাওয়া দীর্ঘ স্কার্ট। পোশাকটির সবচেয়ে নাটকীয় অনুষঙ্গ লম্বা ট্রেন, যা পুরো সাজে যোগ করেছে রাজকীয় আবহ।

গাউনের কাঁধের কাছে বড় একটি লাল গোলাপের নকশা সৌন্দর্যে এনেছে রোমান্টিক ছোঁয়া। লাল গাউনের সঙ্গে লাল ফুলের এই সমন্বয় বেশ আকর্ষণীয়।

বিজ্ঞাপন

গয়নার ক্ষেত্রেও সাবিলা বেছে নিয়েছেন পরিমিত আভিজাত্য।গলায় লাল পাথরের ঝলমলে নেকলেস। এর সঙ্গে মানানসই কানের দুল ও হিরার স্টাড।

হাতে ছিল ছোট্ট একটি হ্যান্ডব্যাগ। ব্যতিক্রমী নকশার ব্যাগটিতে রয়েছে ঝলমলে ক্রিস্টালের অলংকরণ, যা পুরো সাজে যোগ করেছে গ্ল্যামারের ছোঁয়া।

অভিনেত্রীর মেকআপের দায়িত্বে ছিলেন, জাহিদ খান ব্রাইডাল মেকওভার । চুলের সাজে পেছনে টেনে উঁচু করে খোঁপা করেছেন সাবিলা।

মেকআপে চোখের সাজে ছিল গাঢ় আইলাইনার ও কাজল, সঙ্গে শিমারি আইশ্যাডো। গালে হালকা ব্লাশ-অনের আভা। আর ঠোঁটে উজ্জ্বল লাল লিপস্টিক—যা পুরো সাজের রঙের সঙ্গে মিলেমিশে গেছে। সব মিলিয়ে সাবিলার এই উপস্থিতিতে রয়েছে একধরনের আলাদা  আবেদন।

ছবি: ইন্সটাগ্রাম

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০২: ০০
বিজ্ঞাপন