পূজার ফ্যাশনে শাড়িতেই আবেদন কাড়লেন টালি তারকারা
শেয়ার করুন
ফলো করুন

কলকাতায় এখন পূজার ধুম। এবারের উৎসবের আনন্দ যেন একটু বেশিই দীর্ঘ। সপ্তমী দুদিন ধরে উদ্‌যাপনের পর আজ অষ্টমী। বাড়তি এক দিনের আনন্দে উৎসবের আমেজও যেন আরও জমে উঠেছে। পূজার সাজে শাড়ির আবেদন বরাবরই আলাদা। বছরের অন্যান্য সময়ে নানা ওয়েস্টার্ন ও ফিউশন লুকে ধরা দিলেও পূজার দিনগুলোতে বাঙালিয়ানায় সাজতে চান সবাই । আর সেই সাজের অন্যতম অনুষঙ্গ শাড়ি। টালিউড তারকারাও এর ব্যতিক্রম নন। তাঁদের পূজার সাজপোশাকে স্পষ্ট এথনিক লুকের প্রাধান্য। নানা রঙের শাড়ির লুকে উৎসবের আমেজ ফুটিয়ে তুলেছেন তাঁরা। ছবির গল্পে দেখে নেওয়া যাক, পূজার দিনগুলোতে কোন শাড়িতে কেমন সাজে ধরা দিয়েছেন টালিউড তারকারা।

১/১১
উষসী পূজার প্রথম দিন থেকেই ধরা দিচ্ছেন নানা ধরনের শাড়িতে। এর মধ্যে নজর কেড়েছে জমকালো লাল রঙের আজরাখ প্রিন্টের সিল্ক শাড়িটি।

২/১১
সঙ্গে ম্যাচিং স্লিভলেস ব্লাউজ, কানে রুপার ঝুমকা ও গলায় চেইন। খোলা চুলে অভিনেত্রীর সাজে ফুটে উঠেছে স্নিগ্ধতা আর উৎসবের আমেজ।

বিজ্ঞাপন
৩/১১
সিলভার পাড়ের ল্যাভেন্ডার শিফন শাড়ি আর ম্যাচিং ব্লাউজে দর্শনা যেন সাক্ষাৎ দেবী

৪/১১
পাওলি দম পরেছেন কমলা রঙের জামদানি শাড়ি, এর সঙ্গে তিনি কনট্রাস্ট করেছেন সবুজ এমব্রয়ডারি করা স্লিভলেস ব্লাউজ। সাজে আছে সোনার চোকার, স্টেটমেন্ট আংটি এবং স্মোকি আই লুক।

৫/১১
সৌরসেনী মৈত্রকে দেখা গেছে জমকালো বাসন্তী হলুদ বেনারসি সিল্ক শাড়িতে। সঙ্গে ম্যাচিং হল্টার নেকের স্লিভলেস ব্লাউজ পরেছেন। কানে বড় কুন্দনের ঝুমকা, হাতে চুড়ি আর গোলাপি আভার মেকআপে অভিনেত্রীর সাজে ফুটে উঠেছে স্নিগ্ধতা ও উৎসবের আমেজ।

৬/১১
পেস্তা সবুজ  শিফন স্ট্রাইপড শাড়িতে স্বস্তিকা দত্ত। সঙ্গে অল-ওভার এমব্রয়ডারি করা ম্যাচিং ব্লাউজ পরেছেন। আর সাজে রয়েছে কপালের ছোট্ট লাল টিপ, কানে বড় পাথরের দুল, ড্রামাটিক স্মোকি আই এবং টাইট স্লিক পনিটেল হেয়ারস্টাইল।

৭/১১
 রাইমা সেন দুর্গাপূজার সাজে বেছে নিয়েছেন অফ-হোয়াইট -গোল্ড সিল্ক শাড়ি। সঙ্গে সোনার  চোকার ও ঝুমকা দুলে তাঁর সাজে ফুটে উঠেছে সাবেকিয়ানা।

৮/১১
নেভি ব্লু ও সবুজ রঙের শাড়িতে ঈশা সাহা। শাড়িজুড়ে আছে ফুলের নকশা, আর পাড়ে সোনালি সরু বর্ডার। সঙ্গে পরেছেন সোনালি জরির ভারী ফুলেল নকশা করা স্লিভলেস ব্রোকেড ব্লাউজ। নজড় কাড়ছে সঙ্গে বেছে নেওয়া সোনার গয়নাগুলোও

৯/১১
অভিনেত্রী শোলাঙ্কি রায় পরেছেন একটি  টুকটুকে লাল শাড়ি, যার জমিন জুড়ে সোনালি ব্লকের ফ্লোরাল মোটিফ রয়েছে। জুটি হয়েছে  স্লিভলেস ম্যাচিং ব্লাউজ। সাজে রয়েছে অক্সিডাইজের সঙ্গে কনট্রাস্ট সবুজ পুঁতির মাল্টি-লেয়ার হার, কানে ছোট ঝুমকা আর হাতের চুড়ি।

১০/১১
অঙ্গনা রায় সেজেছেন শিমারি ল্যাভেন্ডার-গোলাপি শাড়িতে। শাড়িজুড়ে রয়েছে সুন্দর ফ্লোরাল এমব্রয়ডারি ও সিকুইনের কাজ। কানে স্টাড, গলায় হালকা নেকলেস আর খোলা চুলে গোঁজা গোলাপ ফুলে তাঁর সাজে যোগ হয়েছে স্নিগ্ধতা।

১১/১১
শ্যামৌপ্তি মুদলি পরেছেন সোনালি জরি পাড়ের বেগুনি শাড়ি। সঙ্গে পরেছেন রাফলড ব্লাউজ। খোঁপায় সাদা ফুল আর টেম্পল জুয়েলারিতে তাঁর সাজে ফুটে উঠেছে আভিজাত্য।

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০৮: ৫৪
বিজ্ঞাপন