কলকাতায় ইতিমধ্যেই পূজার ধুম। টালি তারকাদের সাজপোশাকেও স্পষ্ট এই উৎসবমুখর আমেজ। এথনিক লুকে ধরা দিয়েছেন সবাই। ছবির গল্পে তাঁদের লুকের বিস্তারিত জেনে আসি চলুন—
১/১৩
রাজকীয় সাজে ধরা দিয়েছেন স্বস্তিকা মুখার্জি । পরেছেন সোনালি জরির ভারী কাজ করা ম্যাজেন্টা পিঙ্ক বেনারসি শাড়ি। লুক সম্পূর্ণ করতে কনট্রাস্ট তৈরি করে পরেছেন ফ্লোরাল এমব্রয়ডারি করা রয়্যাল ব্লু ব্লাউজ
২/১৩
গলায় চমৎকার সোনার সীতাহার, চোকার ও ম্যাচিং গয়না; আর সেজেছেন কপালে নীল টিপ ও ঐতিহ্যবাহী সাজে।
সঙ্গে ম্যাচিং সবুজ স্লিভলেস ব্লাউজ, কানে মানানসই স্টেটমেন্ট দুল আর চুলে খোঁপা—সব মিলিয়ে ঐতিহ্যবাহী পূজার সাজে ধরা দিয়েছেন তিনি।
বিজ্ঞাপন
৫/১৩
কালো-মেরুন নুডল-স্ট্র্যাপ কুর্তির সঙ্গে মেরুন ওড়না পরেছেন অভিনেত্রী তৃণা সাহা। কানে গোল্ডেন দুল আর হাতে চুড়িতে তাঁর সাজে ফুটে উঠেছে উৎসবের আমেজ।
৬/১৩
উজ্জ্বল ম্যাজেন্টা গোলাপি শাড়িতে উৎসবের আমেজ ছড়িয়েছেন অভিনেত্রী পাওলি দাম। এর সঙ্গে কনট্রাস্ট তৈরি করেছে পান্না-সবুজ ব্লাউজ। কানে বড় সোনালি চাঁদবালি, হাতে একগুচ্ছ চুড়ি—সব মিলিয়ে সাবেকি সাজে ধরা দিয়েছেন তিনি।
৭/১৩
স্বস্তিকা দত্ত তাঁর পূজার শুরুতেই বেছে নিয়েছেন পার্পল গ্ল্যাম লুক। পরেছেন বেগুনি জামদানী শাড়ি। সঙ্গে একই রঙের ব্লাউজ জুটি হয়েছে ।
৮/১৩
লুক সম্পূর্ণ করতে বেছে নিয়েছেন হাতের চওড়া বালা, কানের সোনালি টপ ও চুলে সাদা ফুলের গজরা; আর সেজেছেন ন্যুড মেকআপে।
৯/১৩
ঈশা সাহা পূজার সাজ শুরু করেছেন মোনোক্রম লুক দিয়ে। তিনি স্নিগ্ধতার ম্যাজিক ছড়ালেন এই হালকা গোলাপি (বেবি পিঙ্ক) শিফন শাড়িতে। লুক সম্পূর্ণ করতে হালকা কার্ল করা খোলা চুলের সাথে বেছে নিয়েছেন জমকালো ডায়মন্ড নেকলেস ও ম্যাচিং দুল; আর সেজেছেন গ্ল্যামারাস মেকআপে।
১০/১৩
শোলাঙ্কি রায় ময়ানেই মিষ্টি আবেদন। সরিষা হলুদ শাড়ির সঙ্গে সাদা ব্লাউজ পরেছেন অভিনেত্রী । গলায় অক্সিডাইজড রুপার স্টেটমেন্ট নেকলেস আর হাতে মানানসই বালা তাঁর সাজে যোগ করেছে ভিন্নমাত্রা। আর সেজেছেন কপালে ছোট্ট টিপ ও কাজল-রাঙা চোখে।
১১/১৩
প্রিয়াঙ্কা সরকার আভিজাত্য ছড়ালেন সোনালি জরির জমকালো এমব্রয়ডারি কাজ করা এই নেভি ব্লুকেপ স্টাইল ইন্দো-ওয়েস্টার্ন পোশাকে।
১২/১৩
শ্রীমার পরনেও শাড়ি। মেরুন জর্জেট শাড়ির সঙ্গে খোলা চুল, মানানসই স্টোন স্টাডেড ভারি দুল, গলায় মিনিমাল চেইন ও হাতে চুড়ি বেছে নিয়েছেন তিনি। স্নিগ্ধ মেকআপে সাজটি সম্পূর্ণ করেছেন টালি সুন্দরী
১৩/১৩
নীল হ্যান্ডলুম সুতি শাড়ির সঙ্গে সাদা রিবড টপ পরেছেন অভিনেত্রী জেসমিন রায়। খোলা চুল আর চোখে কাজলের সাজে স্নিগ্ধ উৎসবের লুকটিকে আকর্ষণীয় করে তুলেছেন তিনি।