স্বপ্নিল নীল শাড়িতে জাহ্নবী কাপুর, আলোচনায় স্টেটমেন্ট ওড়না
শেয়ার করুন
ফলো করুন

ডিজাইনার মনীশ মালহোত্রার তৈরি পাউডার ব্লু শিফন শাড়িতে জাহ্নবীর এই উপস্থিতি এখন ফ্যাশনপ্রেমীদের আলোচনার কেন্দ্রবিন্দু।

সেলিব্রিটি স্টাইলিস্ট মেগান কনসেসিওর স্টাইলিংয়ে জাহ্নবীর পুরো লুকটি ছিল ক্লাসিক ও মিনিমাল। হালকা পাউডার ব্লু রঙের স্বচ্ছ শিফন শাড়িটি তার শরীরের গঠনের সঙ্গে নিখুঁতভাবে মানিয়ে যায়। শাড়ির ড্রেপিং–এ পুরো লুকে তৈরি জানভির চিরচেনা আবেদন।

এই শাড়ির সঙ্গে জাহ্নবী পরেছিলেন টেক্সচারড ডিটেইলিং করা স্ট্রাকচার্ড ব্যান্ডু ব্লাউজ। আধুনিক কাটের এই ব্লাউজ ও ঐতিহ্যবাহী শাড়ির একসঙ্গে তৈরি করেছে দারুণ ভারসাম্য। ওয়ান-শোল্ডার অনুপ্রাণিত ড্রেপিং স্টাইল পুরো লুককে আরও ফ্যাশন-ফরওয়ার্ড করে তোলে।

তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে শাড়ির সঙ্গে স্টাইল করা ম্যাচিং ওড়না। গলার চারপাশে জড়িয়ে পেছনে নেমে যাওয়া এই ওড়নাটি ট্যাসেল ডিটেইলে সাজানো ছিল, যা পুরো লুকে যোগ করেছে নাটকীয়তা ও মুভমেন্ট। মিনিমাল শাড়ির সঙ্গে এই স্টেটমেন্ট ওড়না আন্তর্জাতিক রেড কার্পেটে জনপ্রিয় হয়ে ওঠা স্কার্ফ-অনুপ্রাণিত ড্রেপ ট্রেন্ডের কথাই মনে করিয়ে দেয়।

বিজ্ঞাপন

অ্যাকসেসরিজেও ছিল পরিমিতির ছোয়া। জেট জেমসের ইয়াররিং ও রিংয়ের সঙ্গে ব্রেসলেট তার লুককে আরও পরিশীলিত করে তোলে। অন্যদিকে মেকআপ আর্টিস্ট সভলিন মনচাঁদা জাহ্নবীর জন্য বেছে নেন সফট গ্ল্যাম মেকআপ। শিমারি আইশ্যাডো, উইংড আইলাইনার, গ্লোয়িং হাইলাইটার আর গ্লসি নিউড লিপস্টিক।

চুলে ছিল আরেকটি চমক। স্টাইলিস্ট সৌরভ রায় তার চুল বেঁধেছিলেন স্লিক হাই পনিটেইলে, যা পুরো লুকে এনে দেয় আধুনিক ও আত্মবিশ্বাসী আবহ।

শুধু জাহ্নবীই নন, সাম্প্রতিক সময়ে ওড়না-অনুপ্রাণিত ড্রেপ স্টাইল আন্তর্জাতিক ফ্যাশনেও জায়গা করে নিয়েছে। আলিয়া ভাট কান চলচ্চিত্র উৎসবে নিজের গোলাপি গাউনের সঙ্গে ওড়না-স্টাইল ড্রেপ যোগ করেছিলেন। আবার মেট গালা ২০২৬-এ ক্যামেলিয়া মেন্ডিস ও হেইলি বিবারকেও দেখা গেছে একই ধরনের স্কার্ফ-অনুপ্রাণিত স্টাইলে।

সব মিলিয়ে, জাহ্নবী কাপুরের এই পাউডার ব্লু শাড়ি লুক যেন স্পষ্ট বার্তা দিচ্ছে ২০২৬ সালের ফ্যাশনে আবারও রাজকীয়ভাবে ফিরছে ওড়নার ট্রেন্ড।

বিজ্ঞাপন
প্রকাশ: ২০ মে ২০২৬, ০২: ০০
বিজ্ঞাপন