
প্যান্ডেলজুড়ে পুজোর ব্যস্ততা। বাঁশের কাঠামো, কাঠের গুঁড়ো আর কারিগরদের কাজের মাঝেই নজর কাড়লেন জয়া আহসান। টকটকে লাল বেনারসিত, সোনালি জরির নকশা আর আধুনিক ড্রেপিংয়ে তাঁর সাজে মিলেছে উৎসবের আভিজাত্য ও নতুনত্ব। সংযত গয়না, সফট মেকআপ আর নিউট্রাল জুতোর সমন্বয়ে তৈরি হয়েছে এমন এক লুক, যা পুজোর সাজে হতে পারে অনুপ্রেরণা।









