
মুম্বাইয়ের দুর্গাপূজার সঙ্গে মুখার্জি পরিবারের দীর্ঘদিনের সম্পৃক্ততা আর বাঙালির চিরচেনা উৎসবের আবহ—সব মিলিয়ে এই পূজা এখন মুম্বাইয়ের সাংস্কৃতিক জীবনেরও গুরুত্বপূর্ণ অংশ। এ বছর ৮০তম বছরে পদার্পণ করেছে এই আয়োজন। মহা নবমীর দিন পূজামণ্ডপে হাজির হয়েছিলেন বলিউডের একঝাঁক তারকা। আলিয়া ভাট, কাজল, ভিকি কৌশল, অয়ন মুখার্জি, নায়সা দেবগন, শ্রেয়া ঘোষালসহ অনেকের উপস্থিতিতে উৎসবের আমেজ হয়ে উঠেছিল আরও প্রাণবন্ত।