দেখুন দক্ষিণি ছবিতে অভিনয় করা এই বাংলাদেশি এই মডেল ও অভিনেত্রীর আবেদনময় ১ ডজন লুক
শেয়ার করুন
ফলো করুন

বাংলাদেশি মডেল ও অভিনেত্রী মেঘলা মুক্তা দক্ষিণ ভারতের সিনেমা দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন। তেলেগু ছবি ‘সাকালা কালা ভাল্লাভুডু’–তে অভিনয় করে আলোচনায় আসেন তিনি। পরে বাংলাদেশের ছবিতেও নিজের ছাপ রেখেছেন। মেঘলা মুক্তা বাংলা ও তেলেগু চলচ্চিত্রের পাশাপাশি টিভি নাটক ও কমার্শিয়ালেও কাজ করেছেন। অভিনয় ও মডেলিং তাঁর মূল পেশা, তবে স্টাইল সেন্সও কম নয়। ইনস্টাগ্রামে সব সময় বিভিন্ন স্টাইলিশ ছবি শেয়ার করে ফ্যাশনপ্রেমীদের নজর কাড়েন এই সুন্দরী। চলুন, তাঁর ইনস্টাগ্রামে উঁকি দিয়ে সেরা কিছু লুক দেখে আসি।

১/১১
শিয়ার ফেব্রিকের কালো কোরসেট ড্রেসে ধরা দিয়েছেন বং সুন্দরী।
শিয়ার ফেব্রিকের কালো কোরসেট ড্রেসে ধরা দিয়েছেন বং সুন্দরী।
২/১১
ফ্লোরছোঁয়া এই গাউনে আছে সাইড স্লিট ডিজাইন।
ফ্লোরছোঁয়া এই গাউনে আছে সাইড স্লিট ডিজাইন।
বিজ্ঞাপন
৩/১১
সিকুইনের ঝলমলে কাজ করা বডিকন ফিট ড্রেসে। আই মেকআপের সঙ্গে চুলের স্টাইলও নজরকাড়া।
সিকুইনের ঝলমলে কাজ করা বডিকন ফিট ড্রেসে। আই মেকআপের সঙ্গে চুলের স্টাইলও নজরকাড়া।
বিজ্ঞাপন
৪/১১
চোখজুড়ানো লেমন সবুজ ফিউশন আউটফিটে।
চোখজুড়ানো লেমন সবুজ ফিউশন আউটফিটে।
৫/১১
আলোকচিত্রী রফিকুল ইসলামের লেন্সে মোহময়ী আর কিছুটা গথিক লুকে ধরা পড়েছেন তিনি।
আলোকচিত্রী রফিকুল ইসলামের লেন্সে মোহময়ী আর কিছুটা গথিক লুকে ধরা পড়েছেন তিনি।
৬/১১
কোনো এক জুয়েলারির ফটোশুটে মডেল হিসেবে ফ্রেমবন্দী মেঘলা মুক্তা।
কোনো এক জুয়েলারির ফটোশুটে মডেল হিসেবে ফ্রেমবন্দী মেঘলা মুক্তা।
৭/১১
স্ট্র্যাপলেস কালো ক্রপ টপের সঙ্গে মেঘলার এই লুকে জুটি হয়েছে শিয়ার ফেব্রিকের নীল–কালো রাফেল স্কার্ট।
স্ট্র্যাপলেস কালো ক্রপ টপের সঙ্গে মেঘলার এই লুকে জুটি হয়েছে শিয়ার ফেব্রিকের নীল–কালো রাফেল স্কার্ট।
৮/১১
আকর্ষণ কাড়ছে নীল আই মেকআপ।
আকর্ষণ কাড়ছে নীল আই মেকআপ।
৯/১১
মেঘলা মুক্তার ক্যাজুয়াল লুকে ধরা পড়েছে ডিসকো আমেজ। নীল ও রুপালি স্যুট পুরোটাই সিকুইনে সজ্জিত। ম্যাচিং জুয়েলারির সঙ্গে আকর্ষণ কাড়ছে স্টেটমেন্ট নেকপিস। আর সবচেয়ে সুন্দর তাঁর নীলাম্বরী চোখের সাজ।
মেঘলা মুক্তার ক্যাজুয়াল লুকে ধরা পড়েছে ডিসকো আমেজ। নীল ও রুপালি স্যুট পুরোটাই সিকুইনে সজ্জিত। ম্যাচিং জুয়েলারির সঙ্গে আকর্ষণ কাড়ছে স্টেটমেন্ট নেকপিস। আর সবচেয়ে সুন্দর তাঁর নীলাম্বরী চোখের সাজ।
১০/১১
জমকালো লেহেঙ্গার এথনিক সাজে।
জমকালো লেহেঙ্গার এথনিক সাজে।
১১/১১
এই লুকে তাঁকে দেখা যাচ্ছে আকাশি নীল শিয়ার ফেব্রিকের রাফেল গাউনে।
এই লুকে তাঁকে দেখা যাচ্ছে আকাশি নীল শিয়ার ফেব্রিকের রাফেল গাউনে।

ছবি: ইন্সটাগ্রাম

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৬: ৫২
বিজ্ঞাপন