
বলিউড ফ্যাশন এখন সারা বিশ্বের ফ্যাশন জগতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশাল এই ফিল্ম ইন্ডাস্ট্রির অর্থনৈতিক প্রভাব এত শক্তিশালী যে বৈশ্বিক ফ্যাশন বলিউড জ্বরে ভুগতে থাকে সারা বছর।আর সম্প্রতি দক্ষিণের বড় ভূমিকা দেখা যাচ্ছে বলিউড জগতে। নজরকাড়া ও সফল সাউথ প্রিন্সেসরা এখন বলিউডের রানি বনে যাচ্ছেন অনেকেই। মালবিকা মোহানানের ব্যাপারে এরকম ফোরকাস্ট করছেন বোদ্ধারা। বলিউডের সিনেমাতেও সাউথের প্রভাব আগের চেয়ে অনেক বেশি। আবার বোল্ড ও খোলামেলা আমেজের আবেদনময় ইমেজের সঙ্গে সঙ্গে অভিনয়শৈলীর পারফেক্ট মিশেলে কেউ কেউ নজর কাড়ছেন বেশি। অভিনেত্রী শর্বরী ওয়াগ তেমনই একজন। তবে সফটকোর বলিউডি আবেদনময়তার দৌঁড়ে পিছে ফেলে দিচ্ছেন বাকীদেরকে তৃপ্তি দিমরির মতো আচমকা উল্কার গতিতে তারকা খ্যাতির শীর্ষে চলে যাওয়া অভিনেত্রী। বিভিন্ন বিশ্লেষণ আর পর্যবেক্ষণমূলক প্রতিবেদন বলছে এই তিন আবেদনময়ী ডিভা এখন টক অব দ্য টাউন। আর তাঁরাই সামনে রাজত্ব করবেন বলিউডের ফ্যাশন জগত।









ছবি: তৃপ্তি, মালবিকা ও শর্বরীর ইন্সটাগ্রাম