চেরি-লাল ওম্ব্রে চুলে রেট্রো গ্ল্যাম, নতুন লুকে নজর কাড়লেন প্রিয়াঙ্কা চোপড়া
শেয়ার করুন
ফলো করুন

চুলে রেট্রো গ্ল্যামের ছোঁয়া

এই নতুন হেয়ারস্টাইলে কোমর ছুঁয়ে যাওয়া লম্বা চুলে করা হয়েছে নরম ‘মারমেইড ওয়েভ’। লাল ওম্ব্রে রঙের সঙ্গে এই ঢেউখেলানো স্টাইল পুরো লুকটিকে করেছে আরও প্রাণবন্ত ও আকর্ষণীয়। চুলের দু’পাশে হেয়ারলাইনের কাছে সূক্ষ্ম ‘হ্যালো-স্টাইল’ বেণি যোগ করে তৈরি করা হয়েছে একটি বোহিমিয়ান আবহ।

এই স্টাইল অনেকের কাছে মনে করিয়ে দেয় এক সময় জনপ্রিয় ‘ক্রাউন ব্রেইড’ ট্রেন্ডের কথা, যা একসময় দারুণভাবে জনপ্রিয় করেছিলেন ব্লেক লাইভলি, ভ্যানেসা হাজেন্স ও লরেন কনরাড।

পোশাকে আধুনিকতার সঙ্গে সাহসী পরীক্ষা

চুলে যেখানে ছিল রোমান্টিক আবহ, সেখানে পোশাকে ছিল একেবারে আলাদা ধাঁচ। প্রিয়াঙ্কা পরেছিলেন সাদা রঙের একটি স্ট্রাকচারড জাম্পসুট। শার্ট-স্টাইল বডিস, সামনের দিকে আইলেট কাটআউট এবং ঢিলেঢালা প্যান্ট মিলিয়ে এটি ছিল পরিপাটি ও আধুনিক।

তবে এখানেই শেষ নয়। নিজের স্বভাবসুলভ গ্ল্যাম যোগ করতে জাম্পসুটের ওপর তিনি পরেছিলেন স্বচ্ছ সাদা ফিশনেট স্কার্ট। স্লিটেড স্কার্ট আবার ফিরিয়ে এনেছে একসময় আলোচিত ‘ড্রেস ওভার প্যান্টস’ ট্রেন্ডকে। এই স্টাইল একসময় জনপ্রিয় করেছিলেন এমা ওয়াটসন ও রিয়ানা।

বিজ্ঞাপন

আউটার ওয়্যারে নাটকীয়তা

পুরো লুককে আরও ড্রামাটিক করে তুলতে তিনি পরেছিলেন সোনালি-টুপ রঙের একটি সুয়েড কোট, যার ডিজাইন করেছিলেন ক্যারলট সিমন। হাঁটু পর্যন্ত লম্বা এই কোটের হাতা ও প্রান্তজুড়ে ছিল নরম শেরপা-স্টাইলের ফার, যা সাদা পোশাকের একরঙা আবহে এনে দিয়েছে টেক্সচারের বৈচিত্র্য।

মেকআপে উষ্ণ রংএর মিশেল

মেকআপেও ছিল একই রংএর সামঞ্জস্য। বারগান্ডি লিপস্টিক চুলের লাল আভাকে আরও উজ্জ্বল করেছে। সঙ্গে স্মোকি আইশ্যাডো ও রাস্ট-টোন ব্লাশ পুরো লুকটিকে দিয়েছে উষ্ণ ও পরিণত এক সৌন্দর্য।

সব মিলিয়ে এই উপস্থিতিতে আবারও প্রমাণ করলেন প্রিয়াঙ্কা চোপড়া—ট্রেন্ডকে শুধু অনুসরণ নয়, নতুনভাবে নিজের মতো করে ফিরিয়ে আনার দক্ষতাও তার রয়েছে। রেট্রো অনুপ্রেরণা আর আধুনিক গ্ল্যামের এই মিশেলে তৈরি হয়েছে এক স্মরণীয় ফ্যাশন মুহূর্ত।

বিজ্ঞাপন
প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ১০: ৪৬
বিজ্ঞাপন