তৃপ্তি দিমরির ‘ভেরি সেক্সি’ এরা, বোল্ড গ্ল্যামারে নতুন ফ্যাশন স্টেটমেন্ট
শেয়ার করুন
ফলো করুন

ভিক্টোরিয়া''স সিক্রেট ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে এই ক্যাম্পেইন শুধু একটি ফ্যাশন মুহূর্ত নয়। এটি ব্র্যান্ডটির ভারতীয় বাজারে আরও জোরালো উপস্থিতিরও ইঙ্গিত। ‘ভেরি সেক্সি’ কালেকশনের মূল ভাবনা হলো নিজেকে নিজের মতো করে প্রকাশ করা। সঙ্গে থাকে আত্মবিশ্বাস। আর গ্ল্যামারকে দৈনন্দিন স্টাইলের সঙ্গে মিলিয়ে নেওয়ার প্রচেষ্টা।

নজর কাড়ল শাইন স্ট্র্যাপ ইনারওয়্যারে

নতুন ক্যাম্পেইনে তৃপ্তিকে দেখা গেছে ‘ভেরি সেক্সি’ শাইন স্ট্র্যাপ ইনারওয়্যারে। এতে আছে ঝলমলে রাইনস্টোন লোগো স্ট্র্যাপ। আছে পুশ-আপ সিলুয়েটও। এই ডিজাইন ভিক্টোরিয়া''স সিক্রেটের পরিচিত গ্ল্যামারকে করেছে আরও আধুনিক।

কালেকশনের অন্যান্য ডিজাইনেও আছে চেনা সিগনেচার পুশ-আপ ইনারওয়্যারের নতুন সংস্করণ। আছে শাইন স্ট্র্যাপ পুশ-আপ ইনারওয়্যারের। আছে করসেটও। শরীরের গঠনকে সুন্দরভাবে ফুটিয়ে তোলার পাশাপাশি ডিজাইনগুলোতে রাখা হয়েছে আধুনিক কাট আর স্টাইলিংয়ের ছোঁয়া। ফলে কালেকশনটিতে যেমন আছে স্টেটমেন্ট লুক, তেমনি আছে দৈনন্দিন ব্যবহারের উপযোগিতাও।

বিজ্ঞাপন

আত্মবিশ্বাসই ত্রিপ্তির স্টাইল স্টেটমেন্ট

তৃপ্তির লুকে সবচেয়ে বেশি নজর কেড়েছে তাঁর আত্মবিশ্বাসী উপস্থিতি। অতিরিক্ত স্টাইলিং তাঁর লুকে ছিল না। বরং মূল আকর্ষণ ছিল সহজ অথচ গ্ল্যামারাস অ্যাটিটিউড। এই স্টাইল যেন মিলে গেছে ‘ভেরি সেক্সি’র ভাবনার সঙ্গেও। আত্মবিশ্বাসী, সাহসী আর নিজের প্রকাশভঙ্গি নিয়ে স্বচ্ছন্দ, এটাই এই কালেকশনের মূল কথা।

তৃপ্তির কথাতেও উঠে এসেছে একই ভাবনা। তাঁর মতে, ‘ভেরি সেক্সি’ বরাবরই যুক্ত আত্মবিশ্বাস আর নিজের প্রকাশের সঙ্গে। নতুন কালেকশনের প্রতিটি ডিজাইন তৈরি এমনভাবে, যাতে পরার পর নিজেকে মনে হয় আরও আত্মবিশ্বাসী। গ্ল্যামারের সঙ্গে দৈনন্দিন স্বাচ্ছন্দ্যেরও থাকে সুন্দর ভারসাম্য।

দুই দশকের পরিচিত গ্ল্যামার, নতুন প্রজন্মের ছোঁয়া

পুশ-আপ ইনারওয়্যারকে কেন্দ্র করে যাত্রা শুরু হয়েছিল ‘ভেরি সেক্সি’ কালকশনটির। দীর্ঘদিন ধরেই এটি ভিক্টোরিয়া''স সিক্রেটের অন্যতম পরিচিত কালেকশন। সময়ের সঙ্গে বদলেছে ফ্যাশনের ভাষা। বদলেছে নারীর স্টাইল পছন্দও। সেই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে পুরোনো সিগনেচার ডিজাইনগুলোতে এবার এসেছে নতুন কাট। এসেছে করসেট আর স্টেটমেন্ট ডিটেইলিং।

তৃপ্তিকে সামনে রেখে তাই এই ক্যাম্পেইন পুরোনো গ্ল্যামারের পুনরাবৃত্তি নয়। বরং এটি পরিচিত স্টাইলকে নতুন প্রজন্মের আত্মবিশ্বাস আর আধুনিক নারীত্বের সঙ্গে মিলিয়ে দেখার এক প্রচেষ্টা।

বিজ্ঞাপন

তৃপ্তির গ্ল্যামার যাত্রায় নতুন অধ্যায়

''অ্যানিম্যাল'' ছবির পর থেকেই তৃপ্তি দিমরির জনপ্রিয়তা বেড়েছে দ্রুত। অভিনয়ের পাশাপাশি তাঁর ফ্যাশন স্টেটমেন্টও এখন নিয়মিত আলোচনায় আসে। কখনও মিনিমাল, কখনও গ্ল্যামারাস, বিভিন্ন লুকে নিজের স্টাইল নিয়ে পরীক্ষা করতে দেখা যায় তাঁকে।

ভিক্টোরিয়া''স সিক্রেটের ‘ভেরি সেক্সি’ ক্যাম্পেইনে সেই গ্ল্যামারাস দিকটিই যেন হয়ে উঠল আরও স্পষ্ট। আত্মবিশ্বাসী ভঙ্গি, আধুনিক সিলুয়েট আর নজরকাড়া স্টাইলিং, সব মিলিয়ে তৃপ্তির ‘ভেরি সেক্সি’ এরা নিঃসন্দেহে তাঁর ফ্যাশন যাত্রার একটি আলোচিত অধ্যায়।

আর ভিক্টোরিয়া''স সিক্রেটের জন্যও এই ক্যাম্পেইন গুরুত্বপূর্ণ। ভারতীয় অ্যাম্বাসাডরকে সামনে রেখে স্থানীয় বাজারে ‘ভেরি সেক্সি’র নতুন অধ্যায় শুরু করার মাধ্যমে ব্র্যান্ডটি বুঝিয়ে দিল একটি বিষয় ভারতীয় নারীর বদলে যাওয়া ফ্যাশন পছন্দ আর আত্মবিশ্বাসের ভাষাকে তারা দিচ্ছে গুরুত্ব।

ছবি: ইন্সটাগ্রাম

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ১৩: ৫১
বিজ্ঞাপন