
শেহনাজ গিলকে পছন্দ করেন না এমন বলিউড-ভক্ত খুঁজে পাওয়া মুশকিল। এক সময় মিষ্টি হাসি, চঞ্চলতাপূর্ণ ব্যক্তিত্ব আর নধর গাল দুটো মিলিয়ে বেশ একটা সুইট-কিউট ইমেজ ছিল তাঁর। পরবর্তীতে বাড়তি ওজন ঝরিয়ে নিজেকে গ্ল্যামারাস বলিউড ডিভার রূপে উপস্থাপন করেছেন তিনি বেশ আগেই। তবে সম্প্রতি 'ভিকি অওর বিদ্যাকা উয়োওয়ালা ভিডিও' সিনেমায় সেই বিখ্যাত বলিউড আইটেম গান 'সাত সামান্দার'- এর নতুন ভার্সনে এই পাঞ্জাবি সুন্দরী রীতিমতো হৃৎস্পন্দন বাড়িয়েছেন সবার। স্যাটিনের ড্রেপ টপ আর ম্যাচিং স্কার্টের সঙ্গে ফিউশন জুয়েলারির লুকে শেহনাজের টোনড ফিগার আর আবেদনময় বডি ল্যাঙ্গুয়েজ ফুটে উঠেছে দারুণভাবে। সাম্প্রতিক সময়ে তাঁর ইন্সটাগ্রামেও উত্তাপ বেড়েছে অনেকটা। নানা আকর্ষণীয় লুকে দেখা যাছে সামাজিক মাধ্যমে বলিউডের এই পাঞ্জাবি ডিভাকে। বলা যায়, গ্ল্যামারের সূচকে আবার এগিয়ে গিয়েছেন বি-টাউনের এই হটগার্ল।











ছবি: শেহনাজ গিলের ইন্সটাগ্রাম