
এদিন বেলার পরনে ছিল প্রাদার কাস্টম-মেড একটি স্ট্র্যাপলেস সাটিন গাউন। পুরো গাউনে ছিল এলিগেন্ট অথচ মিনিমাল এক সৌন্দর্য। নেকলাইনে বসানো ক্রিস্টাল ডিটেইল, কোমরে নিখুঁত ফিটিং আর করসেট স্টাইলের বডিস তার লুককে দিয়েছে স্কাল্পচারড সিলুয়েট গ্ল্যামার। গাউনের সঙ্গে মিলিয়ে তিনি পরেছিলেন একটি কেপ এবং সাদা পাম্প হিল।

তবে তার লুকের সবচেয়ে বড় আকর্ষণ ছিল ডায়মন্ড জুয়েলারি। চপার্ড-এর ঝলমলে ডায়মন্ড ড্রপ ইয়াররিংস ও হাতে বড় বড় হীরার আংটি পুরো সাজে এনে দেয় হলিউডি এলিগ্যান্স।
মেকআপেও ছিল পরিমিত সৌন্দর্যের ছোঁয়া। স্লিক-ব্যাক বান, সফট গ্লোই স্কিন আর ন্যাচারাল টোনের মেকআপে বেলা যেন প্রমাণ করলেন কখনও কখনও কমই সবচেয়ে বেশি সুন্দর।
কানে আসার আগেই ফরাসি রিভিয়ারায় অবকাশ যাপনের কিছু ছবিও ভাইরাল হয় বেলার। ইয়টে বন্ধুদের সঙ্গে সময় কাটানো থেকে শুরু করে বিচ লুকে তার স্বচ্ছন্দ উপস্থিতি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনায় আসে।

লক্ষ্যনীয় বিষয় হলো, এই মৌসুমে বেলার স্টাইলজুড়ে বারবার ফিরে আসছে সিলভার শেড। কানে পৌঁছানোর দিনও তাকে দেখা যায় প্রাদার নব্বই দশকের স্প্রিং কালেকশনের অনুপ্রেরণায় তৈরি রেট্রো-ফিউচারিস্টিক একটি লুকে। স্লিভলেস জিপ-আপ টপ, ম্যাচিং ক্যাপ্রি প্যান্ট এবং পুমার মেটালিক সিলভার স্পিডক্যাট স্নিকার্সে ছিল নব্বই দশকের সাই-ফাই গ্ল্যামারের ছাপ। সঙ্গে গোল্ড ব্রেসলেট, ডায়মন্ড ইয়াররিংস, সিলভার সানগ্লাস ও ব্ল্যাক লেদার টোট ব্যাগে তার স্টাইল হয়ে ওঠে আরও আধুনিক ও সাহসী।

সব মিলিয়ে, এবারের কানে বেলা হাদিদের ফ্যাশন যেন একসঙ্গে রেট্রো, ফিউচারিস্টিক এবং রয়্যাল গ্ল্যামারের নিখুঁত মিশেল।