তুরস্কের সমুদ্রতীরের মনোরম আবহে তোলা কিছু ছবি ভাগ করে নিয়েছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। নীল জল, রৌদ্রোজ্জ্বল আকাশ আর নিখুঁত রিসোর্ট স্টাইলের মেলবন্ধনে তাঁর এই সফট গ্ল্যাম লুক সহজেই নজর কাড়ছে ভক্তদের।
১/৭
তুরস্কের জনপ্রিয় সমুদ্রতীরবর্তী শহর বোদরুমের মনোরম প্রকৃতিকে যেন নিজের স্টাইলের অংশ করে তুলেছেন বাংলাদেশের অভিনেত্রী নুসরাত ফারিয়া। ক্রিস্টাল-ক্লিয়ার নীল জলরাশি আর রৌদ্রোজ্জ্বল আকাশের পটভূমিতে শান্ত অথচ বিলাসবহুল এক আবহে ধরা দিয়েছেন তিনি।
বিজ্ঞাপন
২/৭
সেই পরিবেশের সঙ্গে দারুণভাবে মানিয়ে গেছে তাঁর পরিমিত, এলিগ্যান্ট ও রিসোর্ট-চিক ফ্যাশন।
বিজ্ঞাপন
৩/৭
ফারিয়ার পরনে বেইজ রঙের একটি হাই-নেক লেস ম্যাক্সি ড্রেস। পোশাকজুড়ে লেসের নকশা ও ফিটেড সিলুয়েট লুকে এনেছে আলাদা আবেদন। নিচের দিকে ফ্রন্ট স্লিট নকশা যোগ করেছে আধুনিকতার ছোঁয়া।পায়ে শোভা পাচ্ছে সাদা ওপেন-টো হিল স্যান্ডেল।
৪/৭
ড্রেসটির টেক্সচার ও কাটিং সমুদ্রতীরের রিসোর্ট আবহের সঙ্গে চমৎকারভাবে মিশে গেছে। অ্যাকসেসরিজেও তিনি রেখেছেন মিনিমাল ছোঁয়া।
৫/৭
চোখে ভিন্টেজ ঘরানার রিমলেস টিন্টেড সানগ্লাস, হাতে ক্রিম রঙের স্ট্রাকচার্ড হ্যান্ডব্যাগ। কানে সোনালি ফ্লোরাল দুল, হাতে ঘড়ি ও ব্রেসলেট- সব মিলিয়ে তৈরি হয়েছে নজরকাড়া স্টাইলিং।
৬/৭
হালকা ব্লাশ ও সফট পিংক লিপকালারে সেজেছেন সুন্দরী । তাঁর মেকআপে ফুটে উঠেছে ন্যাচারাল সৌন্দর্যের ছাপ। অন্যদিকে ব্লো-ড্রাই করা খোলা চুলে এসেছে ন্যাচারাল ভলিউম, যা সমুদ্রের হাওয়ায় আরও প্রাণবন্ত দেখাচ্ছে।
৭/৭
বর্তমান সময়ে রিসোর্ট ফ্যাশনে নিউট্রাল টোন, মিনিমাল অনুষঙ্গ ও সফট গ্ল্যাম বিউটি ট্রেন্ড বেশ জনপ্রিয়। নুসরাত ফারিয়ার এই লুকেও সেই আন্তর্জাতিক ফ্যাশনধারার প্রতিফলন স্পষ্ট।