সপ্তাহজুড়ে সাফার ফ্যাশন
শেয়ার করুন
ফলো করুন

ছোট পর্দার জনপ্রিয় মুখ সাফা কবির। অভিনয় তো বটেই, সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব থাকেন তিনি। কখনো রান্না, কখনো ঘোরাঘুরি, আবার কখনো বাজার করার ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করেন সাফা। তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডলে ঢুঁ দিলে তাঁর দিনযাপনের খবর অনেকটাই পাওয়া যাবে। কাজের বাইরে তিনি কোথায় আড্ডা দিলেন, কেমন পোশাক পরলেন বা কীভাবে সাজলেন—সবই সাফা আনেন প্রকাশ্যে।

রান্না, ভ্রমণ আর আড্ডা—তিনটি বিষয় দিয়ে সাফাকে সহজেই চেনা যাবে। এ ছাড়া সাফার ফ্যাশন স্টেটমেন্টও কিন্তু একেবারেই আলাদা। সব সময়ই ফ্যাশনসচেতন তিনি। তাই কোথায় কী পোশাক পরতে হবে বা কীভাবে সাজতে হবে, তা নিয়ে বেশ হিসাব-নিকাশ করতে দেখা যায় এই অভিনেত্রীকে। নিজের পোশাকে ভিন্নতা আনতে অনেক সময় সাফা নিজেই ডিজাইন করেন নিজের পোশাক।

বিজ্ঞাপন

সম্প্রতি নিজের জন্য সময় বের করে ঘুরে বেড়িয়েছেন সাফা। তাঁর এই ঘুরে বেড়ানোর ডায়েরি থেকেই এই ছবি শেয়ার করেছেন সাফা। ভ্রমণের পোশাক হিসেবে তিনি বেছে নিয়েছেন আরামদায়ক ও একই সঙ্গে ফ্যাশনেবল কাফতান। কাফতান সাফার খুবই পছন্দ, জানিয়েছেন তিনি নিজেই।

আরামদায়ক এই বিচওয়্যার কাফতানটি নিজেই ডিজাইন করেছেন বলেও জানান সাফা। ভি নেক কাটিংয়ের কাফতানটি ডিজাইন করা হয়েছে ম্যাজেন্টা লেইস দিয়ে। আর সমুদ্রের আবহ রাখতে স্লিভ ও কোমরের অংশে শামুক ব্যবহার করা হয়েছে। কাফতানের সঙ্গে পরেছেন তিনি স্কিনি প্যান্ট।

ছবি: ইন্সটাগ্রাম হ্যান্ডল

বিজ্ঞাপন
এদিকে আরেকটি সামার লুকের জন্য সাদা শার্ট আর নীল জিনস সাফার কাছে একেবারেই ক্ল্যাসিক। সপ্তাহের ছুটির দিনে বন্ধুদের সঙ্গে আড্ডা ও ঘোরাঘুরির জন্য এই পোশাক বেছে নিয়েছেন সাফা। ধবধবে সাদা পাতলা জমিনের ক্যাজুয়াল শার্ট পরেছেন তিনি। ফ্লাফি বা ফাঁপানো স্লিভের এই শার্টে দারুণ আত্মবিশ্বাসী দেখাচ্ছে সাফাকে। ডেসট্রয়েড ফ্লেয়ার দেওয়া জিনস তাঁকে করেছে আরও স্টাইলিশ। কোমরে সাদা বেল্ট। হাতে নিয়েছেন ফুলেল ও সর্পিল প্রিন্টের ব্যাগ।

বন্ধুদের সঙ্গে ‘হাওয়া’ ছবিটি দেখতে গিয়েছিলেন সাফা। পরেছিলেন এই ছবির জন্যই করা কাস্টমাইজড শাড়ি। কালো এই শাড়িজুড়ে হাওয়া সিনেমার বিভিন্ন চরিত্রের মুখাবয়ব। স্ক্রিন প্রিন্ট করা শাড়ির সঙ্গে সাফা পরেছেন বন্ধ গলার স্লিভলেস কালো ব্লাউজ। শাড়ির সঙ্গে তাঁর কুন্দন আর মেটালের ভারী গয়না যোগ করেছে বাড়তি স্টাইল।

প্রকাশ: ০৬ আগস্ট ২০২২, ১৪: ৪২
বিজ্ঞাপন