
এবার সত্যিই বিয়ের পিঁড়িতে বসেছেন জনপ্রিয় ইউটিউবার সালমান মুক্তাদির। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা ছবিগুলো এখন রয়েছে আলোচনার কেন্দ্রে। এই যুগলের সাদা রঙের বিয়ের পোশাকও নজর কেড়েছে ভক্তদের। লিখেছেন রিফাত পারভীন।
বিয়ের পোশাক পরে আগেও ছবি প্রকাশ করে প্রাঙ্ক করেছেন জনপ্রিয় ইউটিউবার সালমান মুক্তাদির। তবে এবার আর মজা করেননি তিনি। বন্ধু দিশা ইসলামের সঙ্গে বিয়ে সেরেছেন সালমান। শুভ্র ও অভিজাত সাদা রংকে প্রাধান্য দিয়ে ডিজাইন করা হয়েছে এই যুগলের বিয়ের পোশাক। ডিজাইনার সাফিয়া সাথীর নকশা করা পোশাক পরেছেন সালমান মুক্তাদির। যদিও দিশা ইসলাম এখনো তাঁর পোশাক নিয়ে কোনো তথ্য প্রকাশ করেননি।
ছবি: ইন্সটাগ্রাম




