
ধারাবাহিক থেকে ওয়েব সিরিজ, ওটিটি থেকে ইনস্টাগ্রাম, যেখানেই তিনি পা রাখেন, সেখানেই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন টালিউড অভিনেত্রী জ্যাসমিন রায়। তবে তাঁর জনপ্রিয়তার অন্যতম জায়গা সোশ্যাল মিডিয়াও । পারফেক্ট ফিগার, টোল পড়া হাসি আর নজরকাড়া ফ্যাশন সেন্সের জন্য অনুরাগীদের কাছে তিনি ‘বং ক্রাশ’ হিসেবেও পরিচিত। অভিনয়ের পাশাপাশি গান ও নাচেও সমান দক্ষ এই অভিনেত্রী। সাহসী লুক আর ক্যামেরার সামনে সাবলীল উপস্থিতিতে তিনি রীতিমতো ভাইরাল কুইন। জ্যাসমিন রায় মানেই যেন আলাদা কিছু। চলুন দেখে নিই টালি ডি ভাইরাল লুকগুলো।









