আজই সেলেনার বিয়ে, কনের সখী হচ্ছেন বেস্টফ্রেন্ড টেইলর সুইফট
শেয়ার করুন
ফলো করুন

সঙ্গীত তারকা সেলেনা গোমেজ আর প্রযোজক বেনি ব্ল্যাঙ্কোর বিয়ে নিয়ে উচ্ছাসের শেষ নেই ভক্তদের মধ্যে। গতকাল রিহার্সেল ডিনার সেরে ফেলেছেন তাঁরা। আর জানা যাচ্ছে ২৭ সেপ্টেম্বর শনিবার অর্থাৎ আজই নাকি তাঁরা ইয়েস বলবেন। দুই থেকে এক হবেন। সেলেনা গোমেজ ও বেনি ব্ল্যাঙ্কোর বিয়ে ঘিরে তারকাখচিত আয়োজন জমে উঠেছে রীতিমতো। চলুন এ সম্পর্কে যা যা জানা যায়, জেনে নিই এখনই।

সঙ্গীত তারকা সেলেনা গোমেজ আর প্রযোজক বেনি ব্ল্যাঙ্কোর বিয়ে নিয়ে উচ্ছাসের শেষ নেই ভক্তদের মধ্যে
সঙ্গীত তারকা সেলেনা গোমেজ আর প্রযোজক বেনি ব্ল্যাঙ্কোর বিয়ে নিয়ে উচ্ছাসের শেষ নেই ভক্তদের মধ্যে

বিশ্ব সঙ্গীতের অন্যতম আলোচিত জুটি সেলেনা গোমেজ ও বেনি ব্ল্যাঙ্কো। ৩৩-এর  হবু কনে আর ৩৭-এর হবু বরের আসন্ন বিয়ে ইতোমধ্যেই রূপ নিয়েছে এক তারকাখচিত মহোৎসবে। ক্যালিফোর্নিয়ার গোয়েল্টা ভ্যালির অভিজাত অঞ্চল হোপ র‍্যাঞ্চে শুক্রবার সন্ধ্যায় আয়োজিত হয় তাদের রিহার্সাল ডিনার, যা অনুষ্ঠিত হয় বিশাল ১,৮৬৩ একর জায়গাজুড়ে বিস্তৃত এক ব্যক্তিগত প্রাসাদে।

বিজ্ঞাপন

তারকাদের জমজমাট উপস্থিতি

ডিনারে অংশ নেন হলিউডের বহু জনপ্রিয় তারকা। সেলেনার ওনলি মার্ডারস ইন দ্য বিল্ডিং সহশিল্পী স্টিভ মার্টিন ও মার্টিন শর্ট ক্লাসিক স্যুটে হাজির হয়ে নজর কাড়েন। তারা ছিলেন অভিনেতা পল রাডের সঙ্গেও, যিনি অতিথিদের টেবিলে প্রাণবন্ত আড্ডায় যোগ দেন। এক পর্যায়ে ৮০ বছর বয়সী স্টিভ মার্টিনকে রাডের সঙ্গে হাসতে-খুশিতে ডুবে থাকতে দেখা যায়। যদিও শর্ট একাই আসেন, তবে জানা গেছে তার কথিত সঙ্গী ও হলিউড তারকা মেরিল স্ট্রিপ তখন ইতালির মিলানে দ্য ডেভিল ওয়্যারস প্রাডার সিক্যুয়েলের শুটিংয়ে ব্যস্ত থাকায় উপস্থিত থাকতে পারেননি।

টেইলর সুইফটের চমকপ্রদ আগমন

সবচেয়ে আলোচিত উপস্থিতি ছিল সেলেনার দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধু টেইলর সুইফটের। পাপারাজ্জিরা স্পষ্ট ছবি তুলতে না পারলেও একাধিক সূত্র জানায়, তিনি ডিনারে উপস্থিত ছিলেন। এর আগে তাকে সান্তা বারবারায় একটি প্রাইভেট প্লেন থেকে নামতে দেখা যায়। নিরাপত্তার কারণে তিনি কাছের একটি ভাড়া করা বাসভবনে অবস্থান করছেন বলে জানা গেছে।

বহুদিনের বন্ধু টেইলর সুইফট কথা রেখেছেন, চলে এসেছেন ফ্লাওয়ার গার্ল হতে
বহুদিনের বন্ধু টেইলর সুইফট কথা রেখেছেন, চলে এসেছেন ফ্লাওয়ার গার্ল হতে

সেলেনা এনগেজমেন্টের ঘোষণা দেওয়ার পরই পপ রাজকুমারী টেইলর সুইফট বলেন, 'আই উইল বি ইয়োর ফ্লাওয়ার গার্ল'।প্রতিশ্রুতি অনুযায়ী কনের সখী হতে উড়ে চলে এসেছেন বেস্টফ্রেন্ড টেইলর সুইফট।

বিজ্ঞাপন

গোপনীয়তা রক্ষায় কড়া ব্যবস্থা

রিহার্সাল ডিনারে অতিথিদের উষ্ণ অভ্যর্থনা জানান সেলেনা ও বেনি। যদিও মিডিয়ার ক্যামেরা থেকে দূরে থাকেন তারা। আগামী শনিবার তাদের বিয়ের অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে সান্তা বারবারার একটি ব্যক্তিগত এস্টেটে। অতিথিদের রাখা হচ্ছে এল এনকান্তো হোটেলে, যেখানে কক্ষপ্রতি ভাড়া রাতপ্রতি সর্বোচ্চ ৩,৫০০ ডলার পর্যন্ত। ভেন্যুর সঠিক অবস্থান আগে থেকে জানানো হয়নি, বরং অতিথিদের আলাদা করে শাটল গাড়িতে নিয়ে যাওয়া হবে।

সেলেনার ব্যাচেলরেট পার্টি লুক
সেলেনার ব্যাচেলরেট পার্টি লুক

ব্যাচেলরেট থেকে বিয়ের মঞ্চে

সেলেনার ব্যাচেলরেট পার্টি গত মাসে মেক্সিকোর কাবো সান লুকাসে অনুষ্ঠিত হয়েছিল। সেখানে ঘনিষ্ঠ বন্ধু রাকেল স্টিভেন্স, অ্যাশলি কুক ও কোর্টনি লোপেজের সঙ্গে বিলাসবহুল ইয়টে আনন্দমুখর সময় কাটান তিনি। সাদা মুক্তাখচিত হলটারনেক ড্রেস ও “bride to be” লেখা ঘোমটা পরে তোলা ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।

বেনি ব্ল্যাঙ্কো গত ২০২৩ সালের ডিসেম্বরে সেলেনাকে প্রপোজ করেন। এরপর ইনস্টাগ্রামে সেলেনা তাদের আংটি পরা ছবি প্রকাশ করে লেখেন, “forever begins now”—চিরকালের যাত্রা এখনই শুরু।

হয়তো এর চেয়েও সুন্দর লাগবে সেলেনাকে সাদা ওয়েডিং ড্রেসে, এখন শুধু অপেক্ষা
হয়তো এর চেয়েও সুন্দর লাগবে সেলেনাকে সাদা ওয়েডিং ড্রেসে, এখন শুধু অপেক্ষা

উত্তেজনায় ভরপুর সান্তা বারবারা

হলিউডের নামকরা তারকারা ইতোমধ্যেই সান্তা বারবারায় জড়ো হয়েছেন। বিয়ের ভেন্যুর রহস্য, তারকাখচিত অতিথি তালিকা এবং এই প্রেমকাহিনির আলোড়ন পুরো আয়োজনকে এক সাংস্কৃতিক ঘটনাতে পরিণত করেছে। এক ঘনিষ্ঠ সূত্র জানায়, “সবাই ভীষণ উত্তেজিত। ভেন্যু গোপন রাখা হলেও সবাই জানে, এটি হবে এক অবিস্মরণীয় আয়োজন।” এখন শুধু ছবি আর সংবাদ পাওয়ার অপেক্ষা।

সূত্র: দ্য ইকোনমিক টাইমস, দ্য সান

ছবি: ইন্সটাগ্রাম

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১৭: ৩৭
বিজ্ঞাপন