
জাস্টিন বিবার আর হাইলি বিবার এ সময়ের জনপ্রিয় তারকা জুটি। কাল নিজেদের বিয়ের অনুষ্ঠানের পুনরাবৃত্তি করেছেন তাঁরা বেশ ঘটা করেই। আর এ সময় বিশ্বখ্যাত ফ্যাশন লেবেল সাঁ লরাঁর সাদা ড্রেসে হাইলি সুখবর দিয়ে চমক সৃষ্টি করলেন।


বেবিবাম্প নজরে আসায় জানা গেল, জাস্টিন ও হাইলি বাবা-মা হতে চলেছেন।
ধবধবে সাদা লেসের ড্রেসটিতে সুন্দরী হাইলিকে বইয়ের পাতায় আঁকা অ্যাঞ্জেলের মতোই লাগছে।
অফ দ্য শোল্ডার ড্রেসটির সঙ্গে আছে সাদা ভেইল। হাওয়াইয়ে অবকাশ যাপনকালে ইনস্টাগ্রামে পোস্ট করা হাইলির ছবিতে বধূর সাজের সঙ্গে বেবিবাম্প মিলে এ দৃশ্যের প্রতি যেন মুগ্ধতা কাটছে না ভক্তদের।



২৭ বছর বয়স্ক এই রূপসী মডেল ২০১৭ সালে পরা নিজের বিয়ের পোশাকের অনুপ্রেরণা থেকেই ড্রেসটি নির্বাচন করেছেন। টেনে পেছনে বাঁধা চুল আর সাঁ লরাঁ সানগ্লাসে দারুণ লাগছে হাইলিকে। এদিকে হবু বাবা জাস্টিন বিবার পরেছেন সাঁ লরাঁরই বম্বার জ্যাকেট আর বেসবল ক্যাপ।