চকলেট ব্রাউনে ঊষসীর সফট বোল্ড লুক
শেয়ার করুন
ফলো করুন

গাঢ় চকলেট-ব্রাউন রঙের ওয়ান-শোল্ডার ম্যাক্সি ড্রেসে ফ্রেমে ধরা দিয়েছেন টালিউড অভিনেত্রী ঊষসী রায়।

সঙ্গে পায়ে জুটি হয়েছে স্বচ্ছ ট্রান্সপারেন্ট মিউলস। ওয়ান-শোল্ডার কাটে এক পাশের কাঁধ অনাবৃত থাকায় লুকে এসেছে বোল্ড ছোঁয়া। বডি-হাগিং কাটের লম্বা ড্রেসটি নিচের দিকে নেমে গেছে।

সাজের বাকি অংশেও আছে ভারসাম্য। মাঝখান থেকে সিঁথি করে খোলা রাখা হয়েছে লম্বা ঢেউ খেলানো চুল। মেকআপে ফুটে উঠেছে গোলাপি আভা। লুকটি একদম ন্যাচারাল রাখতে মাসকারা, গোলাপি ব্লাশ ও ন্যুড-রোজ লিপ কালারে সেজেছেন সুন্দরী।

খুব বেশি গ্ল্যামার যোগ না করেও চোখ ও মুখের স্বাভাবিক সৌন্দর্যটুকু ফুটিয়ে তোলাই ছিল এই মেকআপের মূল আকর্ষণ।

বিজ্ঞাপন

গয়নাতেও ঊষসী বেছে নিয়েছেন মানানসই কিছু গোল্ডেন স্টেটমেন্ট পিস। কানে নজর কাড়ছে অ্যাবস্ট্রাক্ট ড্রপ দুল।

এক হাতে ঘড়ি ও ব্রেসলেট, অন্য হাতে শোভা পাচ্ছে কাঠের চুড়ি, যা পোশাকের চকলেট টোনের সঙ্গে তৈরি করেছে সুন্দর সমন্বয়। সব মিলিয়ে ঊষসীর এই লুকের সৌন্দর্য তাঁর মিনিমাল স্টাইলিংয়ে।

ছবি: ইন্সটাগ্রাম

বিজ্ঞাপন
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ০২: ০১
বিজ্ঞাপন