পার্টি লুকে শাড়ি পরবেন? দেখে নিন টয়ার সাজ
শেয়ার করুন
ফলো করুন

ঐতিহ্য আর আধুনিকতার অপূর্ব মেলবন্ধনে ধরা দিয়েছেন ছোটপর্দার স্টাইলিশ অভিনেত্রী টয়া। তাঁর পরনে বাংলাদেশি ডিজাইনার লেবেল সাফিয়া সাথীর জমকালো শাড়ি।

ব্রোঞ্জ -বেইজ আভার এই শাড়ির আঁচল ও পাড়জুড়ে সোনালি সুতার কারুকাজ, লাল ফুলের নকশা নিখুঁতভাবে ফুটে উঠেছে।

শাড়ির সঙ্গে জুটি হওয়া ব্লাউজটিও কম যায় না। মেরুন ভেলভেটের ব্লাউজে স্কেলোপ কাটের নেকলাইন, তাতে ফুটে উঠেছে সোনালি সিকুইন ও জরিসুতার সূক্ষ্ম কাজ।

বিজ্ঞাপন

এই লুকের অন্যতম আকর্ষণ ড্যাজলিং বাই নাফিসা ব্র্যান্ডের  ভারী সোনালি ঝুমকা।

মুক্তা ও লাল পাথরের সমন্বয়ে তৈরি এই গয়না শাড়ির রঙের সঙ্গে তৈরি করেছে দারুণ এক মেলবন্ধন। হাতে সোনালি চুড়ি ও আংটিতে পূর্ণতা পেয়েছে গয়নার সাজ।

বিজ্ঞাপন

সাজে ঐতিহ্যের সঙ্গে ছিল আধুনিকতার ছোঁয়াও। সাইড পার্টিংয়ে স্লিক করে রাখা চুল, কপালে ছোট লাল টিপ, স্মোকি চোখ ও ড্রামাটিক আইল্যাশে চোখের সাজ পেয়েছে বাড়তি আবেদন।

গ্লোয়িং বেস আর ন্যুড-ব্রাউন গ্লসি লিপস পুরো লুকটিতে এনেছে আভিজাত্যের ছোঁয়া। সন্ধ্যারাতের জমকালো আয়োজন, পার্টি কিংবা বিয়ের রিসেপশনে এমন সাজ হতে পারে অনুপ্রেরণার।

সুন্দর এই পার্টি লুকের ছবিগুলো শেয়ার করে টয়া লিখেছেন, ‘সব গল্প বলার প্রয়োজন হয় না, কিছু গল্প সিল্কের ভাঁজেই জড়িয়ে থাকা ভালো।’

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২: ০০
বিজ্ঞাপন