
জীবনটা সহজ ছিল না এই পাপারাজ্জি ম্যাগনেট সিঙ্গেল মাদারের। নির্যাতনসহ বহু বাধা বিপত্তি পেরিয়ে সাড়াজাগানো ফ্যাশন ইনফ্লুয়েন্সার হয়ে উঠেছেন তিনি। ইন্সটাগ্রামে তিন মিলিয়নের বেশি ফলোয়ার এখন কঙ্গনা শর্মার। মধ্য ত্রিশের এই মডেল ও অভিনেত্রী টুকটাক অভিনয় করছেন অনেক দিন ধরেই। তবে সম্প্রতি বলিউডকেন্দ্রিক পাপারাজ্জিদের হালের ফেভারিট হয়ে উঠেছেন আবেদনময়ী কঙ্গনা। আর এর কারণ তাঁর বিচিত্র সব বোল্ড লুক। আজকাল প্রায়ই ট্রেন্ডিংয়ে থাকছে এই সুন্দরীর স্টাইলিশ আর বিচিত্র সব সাজপোশাকের ছবি। তবে সম্প্রতি এক সাক্ষাতকারে জীবনের নানা স্ট্রাগল, নির্যাতনের পারিবারিক ইতিহাস আর ফিল্ম ইন্ডাস্ট্রির কাস্টিং কাউচের কদর্য রূপ তুলে ধরতে গিয়ে কঙ্গনা একটি আফসোসের কথাই বলেছেন। আর তা হলো, তাঁকে নগ্নতার প্রতীক হিসেবে ধরে উপস্থাপন করা। জানান, তিনি বরঞ্চ তাঁর নিজস্ব ফ্যাশন স্টেটমেন্ট দিয়েই বাজিমাত করতে চান।














ছবি: ইন্সটাগ্রাম