সময়ের সঙ্গে আরও সুন্দর হচ্ছেন যে বলিউড সুন্দরীরা
শেয়ার করুন
ফলো করুন

‘বোল্ড অ্যান্ড বিউটিফুল’ জিনাত আমান

বোল্ড ফ্যাশনের কালোত্তীর্ণ আইকন হচ্ছেন সত্তর দশকের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী জিনাত আমান। সত্তরোর্ধ্ব এই অভিনেত্রী আজও একজন তুখোড় মডেল হিসেবে ক্রমেই দিয়ে যাচ্ছেন আলোর ঝলকানি।

সেকালের এই লুকে জিনাতের দেখা মিলছে ঝলমলে শরীর আঁকড়ে রাখা ঘরানার একটি রুপালি পোশাকে। প্লাগিং নেকলাইনের এই পোশাকে তাঁকে দেখতে লাগছে লাস্যময়ী। গলার হীরা বসানো সরু হারটি একমাত্র গয়না হিসেবে নজর কাড়ছে। ‘শালিমার’ সিনেমার মহরতে এই সাজে সেজেছিলেন তিনি।

‘বোল্ড অ্যান্ড বিউটিফুল’ জিনাত আমান
‘বোল্ড অ্যান্ড বিউটিফুল’ জিনাত আমান

অন্যদিকে একালের লুকে জিনাত সাড়া ফেলছেন সাদা শার্ট, কালো প্যান্ট ও কালো ব্লেজারে। পোশাকের সঙ্গে মিলিয়ে চোখে রয়েছে কালো রোদচশমা। গলায় রয়েছে সোনালি রঙের স্টেটমেন্ট ও লম্বাটে চেইনে ঝোলানো লকেট। হাতে একই নকশার বেশ কয়েকটি আংটি, কানে স্টাড ও হাতে সরু বালা।

এ লুকটিতেজিনাত আমান নিজেকে ফ্যাশন আইকন হিসেবে প্রতিষ্ঠা করছেন । একালের ভীষণ জনপ্রিয় ফ্যাশন ‘অফ দ্য শোল্ডার ও সিকুইন’–এর কাজ করা একটি গাউনে নজর কাড়ছেন তিনি। কানে পরেছেন ঝোলানো দুল। চুলে খেলছে লুজ কার্লের ঢেউ।

আর একালের লুকে তাঁকে দেখা যাচ্ছে ট্রেন্ডি হালকা গোলাপি সাটিন শাড়িতে। শাড়ির পাড় ঘেঁষে পার্লকোরের কাজ। শাড়ির সঙ্গে মিলিয়ে চোখে পরেছেন গোলাপি রোদচশমা। গয়না হিসেবে পরেছেন কয়েক লেয়ারের সাদা মুক্তার মালা ও হাতে ব্রেসলেট।

বিজ্ঞাপন

কালোত্তীর্ণ ফ্যাশনের আরেক নাম রেখা

সাহসী ও কালোত্তীর্ণ হওয়ার সার্থক নামকরণ—রেখা। বোল্ড ও ক্ল্যাসিক লাল ঠোঁট, গভীরতম চোখ ও ঠোঁটের ওপরের কালো তিলটিতে তিনি মোহিনী।

সেকালের লুকে রেখার পরনে আছে অফ দ্য শোল্ডার একটি কফি রঙের পোশাক। পোশাকটি জুড়ে রয়েছে ঝলমলে রাইন স্টোনের কাজ। মাথায় একই কাপড়ের ‘ভেইল’। রেখা সেজেছেন তাঁর জনপ্রিয় ক্ল্যাসিক রেড লিপস ও উইংগড আইলাইনারে। গাঢ় কনট্যুরে ফুটে উঠেছে তাঁর ধারালো জলাইন।

একালে রেখাকে বেশির ভাগ সময়ই দেখা যায় কাতান ও কাঞ্জিভরম সিল্ক শাড়িতে। এই লুকে রেখা বেছে নিয়েছেন সোনালি জরির কাজ করা হলদেটে কমলা একটি কাতান শাড়ি। কানে স্টেটমেন্ট ঝুমকা, হাতভর্তি বালা, গাঢ় লাল ঠোঁট ও খোলা ঢেউখেলানো চুলে তাঁকে লাগছে অপরূপা। হাতে শোভা পাচ্ছে ‘বটুয়া’ ঘরানার একটি ঝলমলে ব্যাগ।

কালোত্তীর্ণ ফ্যাশনের আরেক নাম রেখা
কালোত্তীর্ণ ফ্যাশনের আরেক নাম রেখা

সেকালের এই লুকে রেখার দেখা মিলছে একালের জনপ্রিয় অক্সিডাইজড রুপার গয়নায়। রেখা যে কালোত্তীর্ণ, তা প্রমাণ করেছেন আরও একবার। ডিউয়ি পিঙ্ক মেকআপ, উঁচু করে বাঁধা হেয়ার বানে জড়ানো রুপালি ফিতা ও অক্সিডাইজড গয়নার বাহুল্যে আলো ছড়াচ্ছেন তিনি।

অন্যদিকে একালের এই লুকে রেখার পরনে কালো পাড়ের একটি জরিদার সাদা কাতান শোভা বাড়াচ্ছে। সঙ্গে আছে রাজস্থানী নকশার গয়না ও লাল ঠোঁট। কপালে একটি ছোট্ট টিপ। সিঁথিতে শোভা পাচ্ছে তাঁর রহস্যময় ফ্যাশনের প্রতীক চওড়া সিঁদুরের রেখা।

বিজ্ঞাপন

সাহসী ‘মা’ ও ফ্যাশন আইকন নীনা গুপ্তা

জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার মাসাবা গুপ্তার সাহসী ‘সিঙ্গেল মাদার’ আশির দশকের অভিনেত্রী নীনা গুপ্তা। সেকালের এই লুকে তিনি ট্রেন্ডি হাই কলার নেকলাইনের কর্সেট ঘরানার ব্লাউজের সঙ্গে মিলিয়ে বাদামি রঙের ফ্লোরাল শাড়ি পরেছেন। মিনিমাল মেকআপ ও গয়নায় তাঁকে লাগছে অপরূপা।

সাহসী ‘মা’ ও ফ্যাশন আইকন নীনা গুপ্তা
সাহসী ‘মা’ ও ফ্যাশন আইকন নীনা গুপ্তা

একালে বেশ সাহসী পোশাক পরে নেটপাড়ায় প্রায়ই ঝড় তোলেন নীনা। এই লুকে সাদা টপসের সঙ্গে পরেছেন বেল্ট দেওয়া কালো ব্লেজার। চমক হিসেবে সঙ্গে পরেছেন কালো শর্টস। কানে মুক্তার ‘হুপস’ ঘরানার গোলাকৃতি দুল। লুজ কার্ল ও মিনিমাল নুড ফিনিশের মেকআপে এক ভিন্ন ফ্যাশন স্টেটমেন্টের জন্ম দিচ্ছেন তিনি।

বং-সুন্দরী অপর্ণা সেন

বাঙালি সিনেমাপ্রেমীদের মনে আজও রাজত্ব করে চলেছেন অভিনেত্রী অপর্ণা সেন। তিনি কিন্তু বলিউডেও সমান জনপ্রিয়। সেকালে শাড়িতেই বেশ মন মাতিয়েছেন অপর্ণা। অন্য রকম ফ্যাশনকে সঙ্গী করে অপরূপা হয়েছেন একালেও। তাঁর দুটি লুকই একালের।


প্রথম লুকে তিনি পরেছেন সাদা কটন শার্ট। সাদার সঙ্গে বৈপরীত্য রেখে পরেছেন বোহেমিয়ান ধাঁচের তামাটে গয়না। চোখে মোটা ফ্রেমের কালো চশমা।

বং-সুন্দরী অপর্ণা সেন
বং-সুন্দরী অপর্ণা সেন

দ্বিতীয় লুকে বাঙালির আরেক ক্ল্যাসিক কালো পেড়ে সাদা শাড়িতে শুভ্রতা ছড়াচ্ছেন। সঙ্গে সোনালি জরির কাজ করা স্লিভলেস ব্লাউজ। কপালের কালো টিপ, গলায় বোহো ধাঁচের সোনালি গয়নায় আশির দোরগোড়ায় এসেও মুগ্ধ করছেন বাঙালির প্রিয় ‘রিনা দি’!

এক নজরে সবাই
এক নজরে সবাই

ছবি: ইন্সটাগ্রাম

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৪, ০৪: ০০
বিজ্ঞাপন