
ব্লাশ থেকে শুরু করে হট পিংক, ফুশিয়া কিংবা রোজ গোল্ড-গোলাপির প্রতিটি শেডেই সুনেরাহ বিনতে কামাল জানেন কীভাবে আবেদন কাড়তে হয়। বাংলাদেশের এই স্টাইলিশ অভিনেত্রী ফ্যাশনের ক্ষেত্রে কোনো আপস করেন না; বরং একেক সময়ে একেক লুকে নিজেকে নতুনভাবে উপস্থাপন করেন। বিশেষ করে গোলাপি বা পিঙ্কের নানা শেডে তাঁকে লাগে আরও বেশি চোখধাঁধানো ও আকর্ষণীয়। তাঁর ইন্সটাগ্রামে ঢুঁ মেরেই বোঝা যায় কখনও গ্ল্যামারাস গাউনে, কখনও আবার স্ট্রিট-স্টাইল ইনস্পায়ার্ড আউটফিটে ধরা দেন এই তারকা। এই সিরিজে রইল পিঙ্ক আউটফিটে সুনেরাহর সবচেয়ে আকর্ষণীয় কিছু মুহূর্তের ঝলক।









