
সুন্দরী অভিনেত্রী হিসেবে সব লুকে সবা জাইয়গায় নজর কাড়েন তিনি। ভ্যাকেশন লুকে তো জুড়ি নেই তাঁর। প্রায়ই ঘুরতে যান বিভিন্ন দেশে। শেয়ার করেন আকর্ষণীয় সব ভ্রমণ লুক। তবে এবার তানজিন তিশা মিনি ভ্যাকেশন কাটাতে গিয়েছেন দেশেই। ঢাকার অদূরে পূবাইলের এক নয়নাভিরাম রিসোর্টের পুলসাইডে রয়েল ব্লু ড্রেসে আকর্ষণ ছড়াতে দেখা যাচ্ছে এই অভিনেত্রীকে। বেশ সুন্দর ও ছিমছাম এই রিসোর্টের নাম হাজারি কটেজ। সবুজের সমারোহ আর পুলসাইডের শীতলতা মিলে বেশ শান্তি শান্তি লাগছে তিশাকে এখানে দেখে।







