দুই পোশাকে দুই মুড, কার্টিয়েরের আয়োজনে আবেদন ছড়াচ্ছেন সুহানা খান
শেয়ার করুন
ফলো করুন

নিজের ইনস্টাগ্রামে একাধিক ছবি নিয়ে একটি ক্যারোসেল পোস্ট শেয়ার করেছেন সুহানা খান।

সেখানে কার্টিয়েরের আয়োজনের মুহূর্তের পাশাপাশি দেখা গেছে চাঁদের আলো, জলরাশির দৃশ্য, সূর্যাস্ত ও কয়েকটি বিড়ালের ছবি।

তবে সবকিছুকে ছাপিয়ে নজর কেড়েছে তাঁর দুই ভিন্নধর্মী ফ্যাশন লুক।

পোস্টের ক্যাপশনে মজা করে সুহানা লিখেছেন, ‘কার্টিয়ের আমাকে বিড়ালপ্রেমী বানিয়ে দিয়েছে।’

বিজ্ঞাপন

প্লাম গাউনে রাজকীয় আভিজাত্য

প্রথম লুকে সুহানাকে দেখা গেছে অ্যালেক্স পেরির গাঢ় প্লাম রঙের স্ট্র্যাপলেস কলাম ড্রেসে। পোশাকটির দাম প্রায় ২ লাখ ৯০ হাজার বাংলাদেশি টাকা। স্ট্র্যাপলেস করসেট-অনুপ্রাণিত বডিস তাঁর অবয়বকে দিয়েছে আকর্ষণীয় সিলুয়েট। দীর্ঘ ও ছিমছাম কাটের গাউনটি একই সঙ্গে আধুনিক ও আভিজাত্যের আবহ তৈরি করেছে। গাঢ় প্লাম রঙের কারণে পুরো সাজে এসেছে খানিকটা আলাদা মেজাজ।

তবে গাউনের সঙ্গে বিশেষভাবে নজর কেড়েছে গলায় পরা গয়নাটি। সুহানার গলায় শোভা পাচ্ছিল কার্টিয়েরের বিড়াল-অনুপ্রাণিত নকশার স্টেটমেন্ট ডায়মন্ড নেকলেস। ঝলমলে এই নেকপিসই হয়ে উঠেছিল সাজের অন্যতম প্রধান আকর্ষণ। চুলে ঢেউ খেলানো স্টাইল, মেকআপে উষ্ণ টোন ও মিউটেড লিপ- সব মিলিয়ে প্লাম গাউনে সুহানার এই লুক ছিল রাজকীয়, আধুনিক ও বিলাসী। লুকটি স্টাইল করেছেন অ্যামি প্যাটেল। পোশাকের নিখুঁত টেইলারিং, সংযত গ্ল্যামার এবং স্টেটমেন্ট গয়নাকে গুরুত্ব দেওয়াই ছিল এই সাজের মূল বৈশিষ্ট্য।

বিজ্ঞাপন

ভারসাচি মিনি ড্রেসে

দ্বিতীয় লুকে সুহানা বেছে নিয়েছেন সম্পূর্ণ ভিন্ন মেজাজের পোশাক। এবার তাঁর পরনে ছিল ইতালির বিলাসবহুল ব্র্যান্ড ভারসাচির লেস-ট্রিম সিল্ক ক্যাডি স্যাটিন মিনি ড্রেস। পোশাকটির দাম বাংলাদেশি টাকায় প্রায় ৮ লাখ ৯০ হাজার টাকা বলে জানা গেছে। ছোট সিলুয়েটের এই পোশাকে সূক্ষ্ম লেসের ডিটেইলিং, মসৃণ স্যাটিন ফিনিশ ও অন্তর্বাস-অনুপ্রাণিত নকশা বিশেষ আকর্ষণ তৈরি করেছে। এই সাজে সুহানাকে দেখা গেছে  গ্ল্যামারাস মেজাজে। সঙ্গে সুহানা নিয়েছেন একটি শ্যানেল ব্যাগ। ভারসাচি ও শ্যানেলের মতো দুটি বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ডের সমন্বয়ে সাজে তৈরি হয়েছে আভিজাত্য ।

দুটি লুকেই পোশাক ও অনুষঙ্গের মধ্যে দারুণ ভারসাম্য রেখেছেন সুহানা। একই আয়োজনে দুটি পোশাকে দুই ধরনের মুড তৈরি করে এভাবেই আবারও নজর কেড়েছেন সুহানা খান।

ছবি: সুহানার ইন্সটাগ্রাম

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১: ০১
বিজ্ঞাপন