
ওয়েব ফিল্ম ‘চা গরম’-এ ডাক্তার আইরিনের চরিত্রে অভিনয় করে ইতিমধ্যেই প্রশংসা কুড়িয়েছেন সাফা কবির। সম্প্রতি অভিনেত্রী শেয়ার করেছেন তাঁর কিছু রিফ্রেশিং লুকের ছবি, যেখানে সবুজে ঘেরা প্রকৃতির মধ্যে তাঁকে দেখা গেছে ভিন্ন ভিন্ন পোজে। ‘ চা গরম’ শাড়িতে রিফ্রেশিং লুকে সাফা কবিরকে দেখা যাচ্ছে এক স্বপ্নিল আবহে। কখনো বাগানবিলাসের রঙিন ব্যাকড্রপে, আবার কখনো পদ্মপুকুরের শান্ত জলের মাঝে ডিঙি নৌকায় তাঁর উপস্থিতি সবই ধরে রাখা হয়েছে ফ্রেমে । ছবিগুলো তুলেছেন পূর্ন দাশ। রইল বিস্তারিত ...









