সবাইকে বোকা বানিয়ে আবার রূপে মুগ্ধ করলেন সবুজ পরী
শেয়ার করুন
ফলো করুন

পরীমনির তুলনা শুধুই তিনি। স্বাধীনচেতা এই অভিনেত্রী একেবারে নিজের মতো করেই বাঁচতে পছন্দ করেন। সম্প্রতি শক্তিময়ী সিঙ্গেল মাদারের জীবন কাটাচ্ছেন তিনি দুই পুত্র-কন্যাকে নিয়ে। কাজেও মন দিয়েছেন বেশ। সেলফ কেয়ারের ছোঁয়া মিলছে তাঁর লুকে। আর লুকের কথা কী আর বলি! এই অপরূপা সুন্দরী অভিনেত্রীকে সবসময় সব পোশাকেই একই রকম সুন্দর লাগে। সম্প্রতি আবার প্রেমে পড়া নিয়ে রহস্যময় পোস্ট দিয়ে সবাইকে বেশ বোকা বানিয়েছেন 'প্র্যাংকস্টার' পরী। এতে ভক্তরা একটু হতাশও হয়েছেন বলাইবাহুল্য। তবে পরীর রূপে মজেছেন সবাই আবার। সম্প্রতি রাজধানীর সুপরিচিত বিউটি স্যালন সিগনেচার লুক বাই সামিয়ার নিখুঁত মেকওভার আর 'নিকাহ বাই কিবরিয়া রাতুল'-এর গাউনে 'সবুজ পরী'-র রূপে দেখা দিয়েছেন এই অপরূপা।

১/৪
উজ্জ্বল টিয়ে সবুজ গাউনটি মনোক্রোম থিমের। ত্রিকোণাকার আকর্ষণীয় নেকলাইন রাখা হয়েছে এতে। র‍্যাপ স্লিভস দেখা যাচ্ছে।
উজ্জ্বল টিয়ে সবুজ গাউনটি মনোক্রোম থিমের। ত্রিকোণাকার আকর্ষণীয় নেকলাইন রাখা হয়েছে এতে। র‍্যাপ স্লিভস দেখা যাচ্ছে।
বিজ্ঞাপন
২/৪
ওপরের অংশে শিয়ার ফেব্রিকে স্টোনের কাজ করা হয়েছে। এতে গাউনে অফ দ্য শোল্ডার লুকে এসেছে। সবুজ পরীর থেকে চোখ ফেরানো দায়
ওপরের অংশে শিয়ার ফেব্রিকে স্টোনের কাজ করা হয়েছে। এতে গাউনে অফ দ্য শোল্ডার লুকে এসেছে। সবুজ পরীর থেকে চোখ ফেরানো দায়
বিজ্ঞাপন
৩/৪
সিগনেচার বাই সামিয়ার মেকোভারটি সফট গ্ল্যাম ঘরানার। হালকা ব্লাশ অনের টাচ আছে। নজর কাড়ছে আই মেক আপে ফ্রস্ট পিংকের ব্যাবহার। রয়েছে শিমারের আমেজ।টেনে দেওয়া আইলাইনার, মাসকারা আর সেমি ম্যাট লিপকালারে সাজ সম্পূর্ণ হয়েছে পরীর

৪/৪
পরীর লুকের বড় আকর্ষণ তাঁর ঈর্ষনীয় এক ঢাল লম্বা চুল। এখানে তাতে সামান্য ঢেউ রেখে ছেড়ে দেওয়া হয়েছে মাঝসিঁথির সঙ্গে পেছনে অল্প পাফ করে নিয়ে। কানে ছোট দুল পরেছেন সবুজ পরী এই চোখ জুড়ানো সাজপোশাকের সঙ্গে।

স্টাইলিং: মাহফুজ কাদেরী

ছবি: সিগনেচার বাই সামিয়া-র ইন্সটাগ্রাম

ভিডিওগ্রাফি: সৈয়দ শাহেওয়ার হোসেন ও টিম

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৪, ১৭: ২৯
বিজ্ঞাপন