নুসরাত ফারিয়ার ফ্যাশন ডায়েরিতে এক ডজন হল্টারনেক লুক
শেয়ার করুন
ফলো করুন

লাস্যময়ী রূপ আর অনবদ্য ফ্যাশন সেন্সের জন্য সুপরিচিত বাংলাদেশের অভিনেত্রী নুসরাত ফারিয়া। স্টাইল, গ্ল্যামার আর আত্মবিশ্বাসের দারুণ মিশেলে প্রতিবারই নজর কাড়েন এই অভিনেত্রী। দেশি-বিদেশি ফ্যাশন ট্রেন্ডকে নিজের মতো করে ধারণ করতে পছন্দ করেন তিনি। তাঁর ফ্যাশন ডায়েরিতে চোখ রাখলে একটি বিষয় বেশ নজর কাড়ে—হল্টারনেক পোশাকের প্রতি তাঁর বিশেষ ভালো লাগা। ছুটির আমেজ হোক কিংবা ইনডোর গ্ল্যামার, নানা সময়ে বিভিন্ন রং ও নকশার হল্টারনেক পোশাকে ধরা দিয়েছেন তিনি। কখনো বোল্ড, কখনো এলিগ্যান্ট, আবার কখনো একেবারে ভ্যাকেশন-রেডি—প্রতিটি লুকেই ফুটে উঠেছে তাঁর নিজস্ব স্টাইল স্টেটমেন্ট। ইনস্টাগ্রামে শেয়ার করা তাঁর এমনই নজরকাড়া এক ডজন হল্টারনেক লুক বেছে নেওয়া হয়েছে। চলুন দেখে আসি লুকগুলো।

১/১৬
ইনডোর গ্ল্যামারে নুসরাত ফারিয়ার নজরকাড়া মেটালিক লুক।

২/১৬
পরনে মেটালিক সিলভার ড্রেপড টপ, যার ডিপ হল্টারনেকলাইন লুকে যোগ করেছে আবেদন। কালো পেনসিল স্কার্টের সঙ্গে সিলভার টপের ঝলমলে কনট্রাস্ট পুরো সাজে এনেছে আলাদা মাত্রা।

বিজ্ঞাপন
৩/১৬
 তাঁর পরনে অলিভ-চার্ট্রুজ (হলুদাভ-সবুজ) রঙের একটি হল্টারনেক প্লাঞ্জিং ম্যাক্সি ড্রেস। পোশাকটির সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর ডিপ ভি-নেকলাইন, যা বুকের অংশে নরম প্লিটেড ড্রেপিংয়ের মাধ্যমে আরও এলিগ্যান্ট হয়ে উঠেছে।

৪/১৬
রিসোর্ট ভাইবে ধরা দিলেন নুসরাত ফারিয়া। অ্যানিমাল-প্রিন্ট হল্টারনেক টাই-টপের ওপর ওভারসাইজড সাদা লিনেন শার্ট লেয়ার করেছেন তিনি। সঙ্গে সাদা ট্রাউজার্স—সব মিলিয়ে আরামদায়ক স্টাইলিশ এই লুকে ফুটে উঠেছে ছুটির আমেজ।

৫/১৬
নায়াগ্রা জলপ্রপাতের সামনে ফ্রেমবন্দী হয়েছেন নায়িকা। এ লুকটি অত্যন্ত মডার্ন এবং স্টাইলিশ। তাঁর পরনে একটি মভ বডিফিট হাই-নেক হল্টারনেক ড্রেস। ব্ল্যাক ওভাল সানগ্লাস আর স্টেটমেন্ট ডায়মন্ড স্টাড লুকে যোগ করেছে গ্ল্যামারাস টাচ

৬/১৬
ট্রেন্ডি ক্যাজুয়াল ডে-লুকে ধরা দিলেন সুন্দরী।

৭/১৬
এখানে সাদা হল্টারনেক ক্রপ টপের সঙ্গে বেজ প্যান্ট জুটি হয়েছে

৮/১৬
হল্টারনেকের সাদা নীল টাই-ডাই ক্রপ টপ পরেছেন।

৯/১৬
এর ওপর জড়িয়ে নিয়েছেন সাদা কুশিকাঁটার ঢিলেঢালা শার্ট। আর বটম হিসেবে পরেছেন হাইওয়েস্ট ডেনিম শর্টস।

১০/১৬
তুরস্ক ভ্রমণের এই ছবিটিতে দেখা যাচ্ছে, নুসরাত পরেছেন হল্টারনেকের আইভরি ড্রেস। দেখে ষাটের দশকের মেরিলিন মনরোর সেই বিখ্যাত হল্টার ড্রেসের কথা মনে পড়ছে।

১১/১৬
সমুদ্রসৈকতে নীল হল্টারনেক টপ আর ফ্লোরাল সারং স্কার্টে নুসরাত ফারিয়ার লুকে ধরা পড়েছে বিচ-রেডি ভাইব

১২/১৬
অবকাশযাপনের লুকে বেছে নিয়েছেন বেজ-টোনের বডিফিটেড লেস হল্টারনেক ম্যাক্সি ড্রেস।

১৩/১৬
ড্রেসজুড়ে থাকা সূক্ষ্ম ফুলেল নকশা ও হল্টার কাট লুকে এনেছে ভ্যাকেশন-লাক্সারির ছোঁয়া।

১৪/১৬
প্রিন্টেড ম্যাক্সি ড্রেসে ফারিয়ার সামার লুক। স্প্যাগেটি স্ট্র্যাপ ও হল্টারনেকলাইন মিলিয়ে পোশাকটিতে ফুটে উঠেছে বোহেমিয়ান ছোঁয়া।

১৫/১৬
হলুদ রঙের হল্টারনেক টপ পরেছেন অভিনেত্রী। আকর্ষণ কাড়ছে তাঁর হেয়ারস্টাইল।

১৬/১৬
হল্টারনেকের খুব সুন্দর একটা মিনি ড্রেস পরেছেন সুন্দরী। নীল জামার জমিনে রয়েছে সাদা স্ট্রাইপের খেলা। এর সঙ্গে অনুষঙ্গ হিসেবে সঙ্গে নিয়েছেন ন্যুড রঙের স্লিং ব্যাগ আর কালো সানগ্লাস।

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ০২: ৪১
বিজ্ঞাপন