গ্ল্যামারাস গাউনে মরুর দেশে উত্তাপ বাড়ালেন তানজিন তিশা
শেয়ার করুন
ফলো করুন

অবকাশযাপনের ধারাবাহিকতায় জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশাকে দেখা যাচ্ছে সেই মরুর দেশে। আরব আমিরাতের দুবাই নগরীর পথে পথে উষ্ণতা ছড়াচ্ছেন তিনি।

সেখানকার আবহাওয়া অফিস তাপমাত্রা যা-ই দেখাকনা কেন, তানজিন তিশার গ্ল্যামারাস গাউনের লুক দুবাইয়ের সড়কে উত্তাপ বাড়াচ্ছে নিঃসন্দেহে।

বিজ্ঞাপন

তানজিন তিশা এমনিতে প্রায়ই নানা দেশে ঘুরে বেড়ান। আর ভ্রমণ লুকের ব্যাপারেও বেশ সিরিয়াস এই সুন্দরী অভিনেত্রী।

সামাজিক যোগাযোগমাধ্যমে অত্যন্ত সক্রিয় তিশা যেখানেই বেড়াতে যান, সেখান থেকে চোখ ধাঁধানো সব লুকের ছবি শেয়ার করেন তাঁর অনুসারী ও ভক্তদের সঙ্গে। ইন্সটাগ্রামে পোস্ট করা গ্ল্যামারে পরিপূর্ণ গাউনের লুকে নানা ভঙ্গিমার ছবিগুলো সত্যিই আবেদনময়।

বিজ্ঞাপন

নেভি ব্লু শাড়িপ্রাণিত গাউনটির কোমরের অংশে ট্রেন্ডি কাট আউট। ওয়ান শোল্ডার ডিজাইনের সঙ্গে মারমেইড সিলোয়েট জমে গেছে একেবারে তানজিন তিশার চমৎকার ফিগারে।

গলা, গাউনের সামনের অংশ আর এক কাঁধ জুড়ে সিকুইন আর গ্লসি ফেব্রিক দিয়ে করা নজরকাড়া ডিটেইলিং। কাঁধের কাছে আর কোমরে ফুলের প্যাটার্নে নিখুঁত কারুকাজ। কাত আউট বরাবর বেল্টের মতো অংশেও একই ম্যাটেরিয়াল।

লম্বা ঝুলের দুল আর হাতের রূপালি ব্রেসলেট মানানসই হয়েছে পুরো আউটফিটের সঙ্গে।

ব্রঞ্জ শেডের ন্যুড লিপকালার আর খোলা বাদামি চুলে অপরূপা সুন্দরী লাগছেন তানজিন তিশা। তাঁর পুরো দৈর্ঘ্যের এই গ্ল্যামারাস গাউনের লুকে দুবাইয়ের সড়কে উত্তাপ বেড়ে গেছে, সন্দেহ নেই।

ছবি: তানজিন তিশার ইন্সটাগ্রাম

প্রকাশ: ০২ আগস্ট ২০২৪, ০৪: ০১
বিজ্ঞাপন