
মুম্বাইয়ে পা রাখতেই যেন আলো বদলে গেল, রিয়ানা এলেন আর স্পটলাইট যেন তার হয়ে কথা বলতে শুরু করলো। নিজের বিউটি ব্র্যান্ড ফেন্টি বিউটির ভারতীয় যাত্রা শুরু করতে এসে এক দিনে দুই লুকে হাজির হয়ে তিনি প্রমাণ করলেন, স্টাইল আর স্টারডম—দুটোতেই তিনি এখনও অপ্রতিদ্বন্দ্বী।

দিনের অনুষ্ঠানে রিয়ানার লুক ছিল এক কথায় নজরকাড়া। প্যাস্টেল বা প্রচলিত রং এড়িয়ে তিনি বেছে নেন চার্ট্রুজ শেড। যা একই সঙ্গে উজ্জ্বল, সতেজ এবং আকর্ষনীয়। মুগলার-এর ফল ২০২৬ কালেকশন থেকে নেওয়া এই আউটফিটে ছিল একটি ফ্লুইড, লং-স্লিভড টপ এবং ফ্লেয়ার্ড লেদার স্কার্ট। যেখানে নারী শক্তি আর কোমলতা মিলেছে নিখুঁত ভারসাম্যে।
এই ওয়েস্টার্ন সিলুয়েটে ভারতীয় স্পর্শ যোগ করেন মনীশ মালহোত্রার তৈরি বডি জুয়েলারিতে। হোয়াইট গোল্ডে বসানো আনকাট হিরের এই অলঙ্কার লুকটিকে এক অন্য মাত্রা দেয়। সঙ্গে ছিল স্ট্যাকড ব্যাঙ্গল, ডায়মন্ড ইয়াররিং।
মেকআপে ছিল রিয়ানার সিগনেচার বোল্ডনেস। স্মোকি আই, উজ্জ্বল লাল ঠোঁট আর নিখুঁত কনট্যুর। খোলা চুলে সফট সাইড পার্টিং, দিনের আলোয় এক আধুনিক দেবীর মতোই লাগছিল তাকে।

রাত নামতেই বদলে যায় মুড। আফটার-পার্টিতে রিয়ানা হাজির হন আরও বোল্ড ও ড্রামাটিক লুকে। আলাইয়ার কাস্টম ব্ল্যাক ড্রেসে ছিল ফিট-অ্যান্ড-ফ্লেয়ার সিলুয়েট, টার্টল নেকলাইন এবং লেদার কাট-আউট ডিটেইল। যা পুরো লুকটিকে দেয় ভাস্কর্যসুলভ এক উপস্থিতি।
এখানেও অলঙ্কারে ছিল ভারতীয় ছোঁয়া। আবারও মনীশ মালহোত্রার বডি জুয়েলারি। তবে এবার আরও বেশি ঝলমলে হিরের কারুকাজে। সঙ্গে মাল্টিপল ডায়মন্ড রিং, স্টেটমেন্ট ইয়ার কাফ সব মিলিয়ে এক হাই-ইমপ্যাক্ট জুয়েলারি মোমেন্ট।
মেকআপে উষ্ণ টেরাকোটা স্মোকি আই এবং ৯০-দশকের গ্লসি লিপ, যা পুরো লুকটিকে করে তোলে সফট কিন্তু সেন্সুয়াল। চুল ছিল স্লিক আপডো, সাইড পার্টেড ফ্রিঞ্জসহ। যা লুকটিকে দেয় এলিগ্যান্ট ফিনিশ।
রিয়ানার এই দুই লুক শুধু স্টাইল স্টেটমেন্ট নয়, এটি এক ধরনের সাংস্কৃতিক মেলবন্ধন। ওয়েস্টার্ন কতুরের সঙ্গে ভারতীয় জুয়েলারির মিশেল দেখিয়ে তিনি আবারও প্রমাণ করলেন, ফ্যাশন কোনো সীমার মধ্যে বন্দি নয়। বরং এটি এক চলমান ভাষা। যেখানে ব্যক্তিত্ব, সংস্কৃতি এবং সময় একসঙ্গে কথা বলে।
দুই বছর পর ভারতে ফিরে আসার পেছনে ছিল বিশেষ কারণ। নিজের বিউটি ব্র্যান্ড ফেন্টি বিউটি-এর আনুষ্ঠানিক ভারতীয় লঞ্চ। এই উপলক্ষে তিনি অংশ নেন একাধিক আয়োজনে—মূল লঞ্চ ইভেন্ট, এক্সক্লুসিভ মিডিয়া উপস্থিতি এবং একটি গ্ল্যামারাস আফটার-পার্টি, যেখানে তার এই দুই ভিন্ন লুক ধরা পড়ে।
এই সফরে তাকে দেখা গেছে ভারতীয় ব্যবসায়ী ও সমাজসেবী ঈশা আম্বানীর সঙ্গে, যিনি আফটার-পার্টিতে তার সঙ্গী ছিলেন। পাশাপাশি উপস্থিত ছিলেন ফ্যাশন ও জুয়েলারি জগতের বড় নাম মনীশ মালহোত্রা সহ আরও অনেক প্রভাবশালী ব্যক্তিত্ব ও বলিউড তরাকারা।
সব মিলিয়ে, এটি শুধু একটি ব্র্যান্ড লঞ্চ নয়। বরং ফ্যাশন, সংস্কৃতি এবং গ্লোবাল স্টারডমের এক ঝলমলে মিলনমেলা, যার কেন্দ্রবিন্দুতে ছিলেন এক এবং অদ্বিতীয় রিয়ানা।