
জেমস বন্ডের চরিত্রে নতুন চমক রবার্ট প্যাটিনসন। ৪০ বছর বয়সী এই ব্রিটিশ অভিনেতাকে পরবর্তী জেমস বন্ড হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে অ্যামাজন এমজিএম স্টুডিও। নতুন ছবিটি পরিচালনা করবেন ডেনিস ভিলনভ। চিত্রনাট্য লিখছেন স্টিভেন নাইট এবং প্রযোজনায় থাকছেন অ্যামি প্যাসকেল ও ডেভিড হেইম্যান। তবে নতুন বন্ডকে ঘিরে আলোচনার পাশাপাশি দর্শকের কৌতূহল, তাঁর প্রথম ‘বন্ড গার্ল’ কে হচ্ছেন? জেমস বন্ড সিরিজে নারী চরিত্রগুলো বরাবরই গুরুত্বপূর্ণ। উরসুলা আন্দ্রেস, ডায়ানা রিগ, অনার ব্ল্যাকম্যান, মিশেল ইয়ো, ইভা গ্রিন ও লেয়া সেদুর মতো অভিনেত্রীরা এই ফ্র্যাঞ্চাইজিতে স্মরণীয় নারী চরিত্রে অভিনয় করেছেন। সময়ের সঙ্গে ‘বন্ড গার্ল’ পরিচয়টি বদলে আরও শক্তিশালী ও স্বতন্ত্র ‘বন্ড ওম্যান’ চরিত্রে রূপ নেওয়ার প্রত্যাশাও তৈরি হয়েছে। তাই প্যাটিনসনের বন্ড-যাত্রায় তাঁর পাশে কাকে দেখা যাবে, তা নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে জল্পনা। এ নিয়ে সম্ভাব্য অভিনেত্রীদের একটি তালিকা প্রকাশ করেছে ভ্যারাইটি। সেই তালিকার হাল ফ্যাশন টপ সেভেন নিয়েই আজকের ছবির গল্প।









ছবি: ইন্সটাগ্রাম