

এই লুকে নুসরাত ফারিয়া ধরা দিয়েছেন গোলাপি শাড়িতে , যা উৎসবের আবহকে আরও উজ্জ্বল করে তুলেছে। শাড়িটির জমিন জুড়ে রয়েছে ফ্লোরাল মোটিফ ও নকশা, যেখানে গোল্ডেন ডিটেইলিং লুকটিকে দিয়েছে রাজকীয় আবেদন। এর সঙ্গে মানানসই গোলাপি ব্লাউজ পুরো সাজকে করেছে আরও সুন্দর।

গয়নায় ভারী ডিজাইনের একটি চোকার নেকলেস পরেছেন সুন্দরী। যেখানে লাল ও সবুজ পাথরের অলংকরণ রয়েছে। কানে ম্যাচিং দুল, হাতে বালা, ব্রেসলেট , ঘড়ি ও ডায়মন্ড রিং—সব মিলিয়ে গয়নাগুলো বেশ নজরকাড়া। মেকআপেও গ্ল্যাম আমেজ ফুটে উঠেছে তাঁর ।

চোখে নিখুঁত আইলাইনার ও লম্বা ল্যাশ দৃষ্টিকে করেছে আরও আকর্ষণীয়। গালে উজ্জ্বল পিংক ব্লাশ এবং ঠোঁটে চকচকে রোজ-পিংক লিপস্টিক দিয়েছেন। আর চুলগুলো খোলা রেখে নরম ঢেউখেলানো ওয়েভে সাজানো।

এই লুকে নুসরাত ফারিয়া বেছে নিয়েছেন অফ-হোয়াইট রঙের একটি স্নিগ্ধ শাড়ি, যার বর্ডারে রয়েছে কুশিকাটার লেইসের কাজ। সঙ্গে তিনি পরেছেন বাদামি রঙের ন্যাচারাল ডাই ব্লাউজ। পাফ স্লিভ ডিজাইন লুকটিতে এনেছে ভিনটেজ ছোঁয়া। গয়নার ক্ষেত্রে রেখেছেন মিনিমাল আমেজ । কানে শোভা পাচ্ছে মেটালের শঙ্খ দুল, নিচে ঝুলছে মুক্তা। হালকা ও আরামদায়ক এই দুলগুলো সহজেই মানিয়ে যায় শাড়ি, সালোয়ার কামিজ বা আধুনিক ওয়েস্টার্ন লুকের সঙ্গে।

অভিনেত্রী এক হাতে পরেছেন সোনালি বালা , অন্য হাতে ব্রেসলেট , আংটি ও ঘড়ি । সব মিলিয়ে গয়নায় ফুটে উঠেছে পরিমিত সৌন্দর্য। মেকআপে গোলাপি আভার ন্যাচারাল গ্লো ফুটে উঠেছে তাঁর।

ব্লাশ, নিখুঁতভাবে আঁকা ভ্রু ও আইলাইনার দেওয়া চোখ, ঠোঁটে গ্লসি পিংক লিপস্টিক আর চুল মাঝখান থেকে সিঁথি করে ছেড়ে রাখা তাঁর ।
ছবি: ইন্সটাগ্রাম