কালো আনারকলিতে বেবি বাম্প নিয়ে নজর কাড়লেন সামান্থা রুথ প্রভু
শেয়ার করুন
ফলো করুন

মাতৃত্বকালীন ফ্যাশনে এবার কালো আনারকলিতে নজর কাড়লেন দক্ষিণি অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। মুম্বাইয়ে নিজের সুগন্ধি ব্র্যান্ড ‘দ্য সিক্রেট অ্যালকেমিস্ট’-এর উদ্বোধনী অনুষ্ঠানে এই সাজে হাজির হন তিনি। ‘বাণী বাই বাণী ভাটস’-এর তৈরি আনারকলি পরেছেন তিনি। আরামদায়ক কাটিংয়ের পোশাকটিতে প্রকাশ পেয়েছে তাঁর বেবি বাম্প। সামান্থার সঙ্গে ছিলেন তাঁর স্বামী, চলচ্চিত্র নির্মাতা রাজ নিদিমোরু। ২৩ অক্টোবর ইনস্টাগ্রামে অনুষ্ঠানের একাধিক ছবি শেয়ার করেন সামান্থা।

১/৫
মাতৃত্বকালীন ফ্যাশনে কালো আনারকলিতে নজর কাড়লেন দক্ষিণি অভিনেত্রী সামান্থা রুথ প্রভু

বিজ্ঞাপন
২/৫
সিকুইনে অলংকরণ করা হয়েছে পুরো পোশাকটি
সিকুইনে অলংকরণ করা হয়েছে পুরো পোশাকটি
বিজ্ঞাপন
৩/৫
পোশাকের সঙ্গে সামান্থা বেছে নিয়েছিলেন অ্যান্টিক কালো হীরার গয়না। গলায় ফুলের নকশার নেকপিস, কানে ছিল মানানসই ঝোলানো দুল আর আংটি। কালো পোশাকের সঙ্গে একই রঙের গয়না তাঁর সাজে যোগ করেছে আভিজাত্য

৪/৫
মেকআপও ছিল পরিমিত। হালকা স্মোকি আই , ন্যুড লিপস্টিক আর পুরো মেকআপে ডিউয়ি ফিনিশ রেখেছেন সামান্থা। সঙ্গে খোলা ওয়েবি হেয়ারস্টাইলে তাকে মানিয়েছে দারুণ

৫/৫
সামান্থার সঙ্গে ছিলেন তাঁর স্বামী, চলচ্চিত্র নির্মাতা রাজ নিদিমোরু। স্ত্রীর পোশাকের সঙ্গে মিলিয়ে তিনিও পরেছিলেন কালো জ্যাকেট ও শার্ট

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ০৯: ৫২
বিজ্ঞাপন