বলিউডের নজরকাড়া ঈদ লুক
শেয়ার করুন
ফলো করুন

ঈদের আনন্দের রেশ থাকে বলিউডে বেশ কিছুদিন ধরে। বলিউডে ঈদে বড় ব্যানারের সব ছবি মুক্তি পায়। তারকারা তাঁদের সামাজিক যোগাযোগমাধ্যমে জানান ঈদের শুভেচ্ছা। আর ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করেন প্রিয় তারকাদের ঈদ লুক দেখার জন্য।


বলিউডের নবাব পরিবার পতৌদিরা বেশ জমজমাট ঈদের উৎসব করে থাকে। পারিবারিক আবহের ঈদে সোহা আলী খানের ইনস্টাগ্রাম প্রোফাইলে দেখা গেল সাইফ আলী খান, কারিনা কাপুরসহ পরিবারের সদস্যদের ছবি। কারিনাকে দেখা যায় সবুজ রঙের কুর্তিতে। সঙ্গে গোলাপি ও সবুজ স্ট্রাইপের সালোয়ার। সাইফ ও ছেলে তৈমুর পরেছেন ইন্ডিগো ব্লু পাঞ্জাবি। আর সোহা আলী খান পরেছেন ম্যাজেন্টা আনারকলি।

আরেকটি ইনস্টাগ্রাম পোস্টে সোহা আলী খানকে দেখা গেল তাঁর কন্যা ইনায়ার সঙ্গে লাল ম্যাচিং আনারকলিতে।

অপর দিকে নবাবনন্দিনী সারা আলী খান পরেছেন গাঢ় সবুজ বেনারসি সালওয়ার স্যুট।

বিজ্ঞাপন

সুন্দরী অভিনেত্রী দিয়া মির্জা তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে ছেলে আভিয়ানের সঙ্গে খুব স্নিগ্ধ ও মায়াময় কিছু ছবি দিয়েছেন।

সঙ্গে রয়েছে ঈদের বার্তা। তাঁর পরনে হাতের কাজের লক্ষ্ণৌ কুর্তা, যা রিচা চাড্ডা ও আলী ফজল তাঁকে উপহার দিয়েছেন ইহাব কতুর থেকে।

বিজ্ঞাপন

অভিনেত্রী হুমা কুরেশি পরেছেন সর্ষেরঙা আনারকলি, যাতে গোলাপি ফুলেল নকশা রয়েছে।

সঙ্গে দোপাট্টায় রয়েছে সোনালি পাড় আর ওড়নাজুড়ে গোটা পাত্তি বসানো। গোপী বৈদ্যর ডিজাইনের এই পোশাকে তাঁকে লাগছে দারুণ।

সোনাক্ষী সিনহা ইনস্টাগ্রামে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন রাজকীয় সাজপোশাকে।

পরনে তাঁর পায়েল সিংঘালের ডিজাইনে লাল লেহেঙ্গা, যার মধ্যে ছিল সোনালি রঙের ভারী জারদৌসির কাজ।

আরবাজ খানকে ঈদের সাজে দেখা যায় তাঁর স্ত্রী সুরা খানের সঙ্গে।

আরবাজের পরনে মিরর ওয়ার্ক ও এমব্রয়ডারি করা কুর্তা পাজামা সেট। সুরা পরেছিলেন মভ রঙের সারারা ডিজাইনের সালোয়ার-কামিজ। তাতে সোনালি লেসের কাজ রয়েছে বর্ডারে।

ছবি: ইন্সটাগ্রাম

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৪, ১০: ৪৬
বিজ্ঞাপন