স্নিগ্ধ আমেজে নোরার যত অভিজাত লুক
শেয়ার করুন
ফলো করুন

ভারতের তুখোড় তারকা নৃত্যশিল্পী ও মডেল নোরা ফাতেহিকে আবেদনময়ী লুকেই বেশি দেখা যায়। নোরার বিশেষ কদর রয়েছে বলিউডের আইটেম গানে। ৩৩ বছর বয়ষ্ক এই আবেদনময়ী নাচের মেয়ে বেলি ড্যান্স দিয়ে প্রথমে নজর কেড়েছিলেন এক রিয়েলিটি শোতে। কানাডাতে বড় হওয়া নোরার বাবা মা মরোক্কান। তবে বলিউডের সঙ্গে তাঁর রয়েছে যেন আত্মার যোগাযযোগ। বিভিন্ন বিখ্যাত মুভির আইটেম গানে নেচে হৃদয় হরণ করেছেন তিনি ভক্তকুলের। আর মডেলিংও করেন তিনি মনীশ মালহোত্রা, আবুজানি সন্দ্বীপ খোসলা, ফাল্গুনি পিককের মতো ডিজাইনারের জন্য। যেকোন আউটফিটেই চোখ ধাঁধিয়ে দেন আরব ঘরানার মুখশ্রী আর শারীরিক সৌন্দর্যের অধিকারী নোরা ফাতেহি। সম্প্রতি বিভিন্ন নাচের রিয়েলিটি শোতে বিচারকের ভুমিকায় খুবই জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি। আবার মরোক্কান বংশোদ্ভূত নোরা প্রায়ই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তোলেন তাঁর অত্যন্ত আকর্ষণীয় বিভিন্ন ডিজাইনার পোশাকে। তবে সাম্প্রতিক সময়ে এই পরমা সুন্দরীকে আভিজাত্যময় আনারকলি, সালওয়ার কামিজ আর শাড়ির লুকে দেখা যাচ্ছে । স্নিগ্ধতার আমেজে ভরপুর এই লুকগুলোতে নোরাকে লাগছে অন্যরকম সুন্দর। ছবিগুলো নোরা ফাতেহির ইন্সটাগ্রাম থেকে নেওয়া।

১/১০
আইভরি শিয়ার ফেব্রিকে কারুকাজ করা শাড়ি পরেছেন নোরা ফাতেহি। স্লিভলেস ব্লাউজে সিকুইনের কাজ।
আইভরি শিয়ার ফেব্রিকে কারুকাজ করা শাড়ি পরেছেন নোরা ফাতেহি। স্লিভলেস ব্লাউজে সিকুইনের কাজ।
বিজ্ঞাপন
২/১০
সাদা পাথর আর মুক্তার চোকার ও দুল পরেছেন এই সুন্দরী মডেল ও নৃত্যশিল্পী
সাদা পাথর আর মুক্তার চোকার ও দুল পরেছেন এই সুন্দরী মডেল ও নৃত্যশিল্পী
বিজ্ঞাপন
৩/১০
হট পিংক সালওয়ার কামিজে নোরাকে মানিয়েছে খুব। নেকলাইন আর হেমলাইন বরাবর কারুকাজ করা কামিজে। সালওয়ারের বর্ডারেও একই কাজ। ওড়নায় হাজারবুটি করা
হট পিংক সালওয়ার কামিজে নোরাকে মানিয়েছে খুব। নেকলাইন আর হেমলাইন বরাবর কারুকাজ করা কামিজে। সালওয়ারের বর্ডারেও একই কাজ। ওড়নায় হাজারবুটি করা
৪/১০
খোলা চুল, মিনিমাল সাজ আর হালকা গয়নায় স্নিগ্ধ লাগছে নোরাকে।
খোলা চুল, মিনিমাল সাজ আর হালকা গয়নায় স্নিগ্ধ লাগছে নোরাকে।
৫/১০
বর্ণিল ফুলেল প্রিন্টের সাদা আনারকলিতে মোহনীয় লুকে নোরা ফাতেহি।
বর্ণিল ফুলেল প্রিন্টের সাদা আনারকলিতে মোহনীয় লুকে নোরা ফাতেহি।
৬/১০
কানে সোনালি টপ আর আংটি ছাড়া গয়না পরেননি নোরা কোনো। মেকআপ একেবারেই মিনিমাল।
৭/১০
আনারকলির বিশাল ঘের দিয়েছে আভিজাত্যময় লুক
৮/১০
নরম হলুদ সালওয়ার কামিজে নোরা ফাতেহি।
নরম হলুদ সালওয়ার কামিজে নোরা ফাতেহি।
৯/১০
নিখুঁত চিকনকারি করা কামিজ ও ওড়নায়। কানের দুল আর আংটি পরেছেন শুধু নোরা। মেকআপ খুবই হালকা
নিখুঁত চিকনকারি করা কামিজ ও ওড়নায়। কানের দুল আর আংটি পরেছেন শুধু নোরা। মেকআপ খুবই হালকা
১০/১০
ফ্লেয়ার দেওয়া লম্বা ঘেরের কামিজ আর বড় ওড়নায় এলিগেন্ট লাগছে নোরাকে খুবই
ফ্লেয়ার দেওয়া লম্বা ঘেরের কামিজ আর বড় ওড়নায় এলিগেন্ট লাগছে নোরাকে খুবই
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৪: ৪৮
বিজ্ঞাপন